ইজরায়েলে হিজবুল্লার ড্রোন ও রকেট হামলার পাল্টা লেবাননে গোলাবর্ষণ, অন্যদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা
Hezbollah's drone and rocket attacks on Israel are countered by shelling in Lebanon, while war in West Asia rages on.

Truth Of Bengal : এবার সবরকম প্রস্তুতি নিয়ে কোমর বেঁধে বড়সড় হামলার পথে ঝাঁপিয়ে পড়তে দেখা গেলো ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাকে। ইতিমধ্যেই ইজ়রায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে।লেবানন থেকে উত্তর ইজ়রায়েলে একশোটিরও বেশি রকেট ছোড়া হয়েছে বলেও খবর সংবাদ সংস্থা এএফপি সূত্রে।এইদিকে ইজ়রায়েলও হাত গুটিয়ে বসে নেয়।হিজ়বুল্লার হামলার পাল্টা হামলার ছক কষতে দেখা গেছে ইজ়রায়েলি সেনাকেও।
ইতিমধ্যে সেই দেশে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।অন্য দিকে, হিজ়বুল্লার বিরুদ্ধে বেশ কয়েক দিন ধরেই হামলার ছক কষতে দেখা যায় ইজ়রায়েলকে। সেইমতো রবিবার ভোর থেকে সেই হামলা শুরু করেছে ইজ়রায়েল। হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে ইজ়রায়েলি সামরিক বাহিনী পর পর গোলাবর্ষণ করে।তারপর থেকেই ইরান হুমকি দিয়ে রেখেছে, ইজ়রায়েল যেন প্রত্যুত্তরের জন্য প্রস্তুত থাকে।
উল্লেখ্য, ১২ অগস্ট লেবানন থেকে প্রায় ৩০টি রকেট বর্ষণ করা হয়েছে বলে ইজ়রায়েলি সেনা তরফে জানানো হয়েছিল।তবে অপরদিকে এরপর থেকেই যে পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বেজেছে, তা এক প্রকার মনে করাই হচ্ছিল।পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্যতম বিশ্বস্ত সঙ্গী ইজ়রায়েল।এদিকে ইজ়রায়েল সাম্প্রতিক পরিস্থিতির দিকে ওয়াশিংটনকেও নজর রাখতে দেখা যাচ্ছে।এদিকে আগে থেকেই পেন্টাগন থেকে পশ্চিম এশিয়ায় বাহিনী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এক দিকে যখন ইজ়রায়েল আমেরিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছে ঠিক অপরদিকে ইরানও যোগাযোগ করেছে চিনের সাথে।এর ফলে ইজ়রায়েল-ইরান সরাসরি যুদ্ধে লিপ্ত হলে পরোক্ষ ভাবে আমেরিকা, চিনের মতো দেশগুলোও পশ্চিম এশিয়ার সংঘাতে জড়িয়ে পড়বে।






