পাকিস্তানের আর্থিক স্বচ্ছতা নিয়ে কড়া বার্তা আমেরিকার
এ বছর পাকিস্তান-সহ মোট ৬৯টি দেশকে নিয়ে তৈরি হয়েছে এই রিপোর্ট, যেখানে প্রতিটি দেশের জন্য আলাদা পরামর্শ দেওয়া হয়েছে।
Truth Of Bengal: পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারকে আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য তিন দফা পরামর্শ দিয়েছে আমেরিকা। গত শুক্রবার প্রকাশিত ২০২৫ সালের মার্কিন আর্থিক স্বচ্ছতা রিপোর্টে পাকিস্তানের উল্লেখ রয়েছে। তবে রিপোর্টে ভারতের কোনও উল্লেখ করা হয়নি।প্রতি বছর বিভিন্ন দেশের সরকারি আর্থিক খাতের বাজেট নিয়ন্ত্রণ, খরচের খাতভাগ এবং জনসাধারণকে কতটা তথ্য জানানো হচ্ছে, তার মূল্যায়ন করে রিপোর্ট প্রকাশ করে মার্কিন বিদেশ দফতর। এ বছর পাকিস্তান-সহ মোট ৬৯টি দেশকে নিয়ে তৈরি হয়েছে এই রিপোর্ট, যেখানে প্রতিটি দেশের জন্য আলাদা পরামর্শ দেওয়া হয়েছে।(Financial Transparency)
পাকিস্তানের জন্য আমেরিকার তিনটি পরামর্শ দিয়েছে। প্রথমত, প্রস্তাবিত বাজেট নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণকে জানাতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রায়ত্ত সংস্থাসহ সরকারের ঋণের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। তৃতীয়ত, প্রতিরক্ষা, সামরিক ও গোয়েন্দা খাতের বাজেট সংসদীয় বা নাগরিক তত্ত্বাবধানে আনতে হবে।সম্প্রতি সৌদি আরবের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান, যা তাদের প্রতিরক্ষা নীতিতে বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।(Financial Transparency)
পাকিস্তানের বিপুল সামরিক ব্যয়ের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্বচ্ছতার তাগিদ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে পাকিস্তান সরকারের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।(Financial Transparency)


