আন্তর্জাতিক

বন্যার জলে তলিয়ে যাওয়া শিশুর খোঁজ মিলল, ভেসে ওঠা লাশ প্রথমে চোখে পড়ল পপি মজমুদারের

Child drowned in flood water found

Truth Of Bengal : রবিবার পৌনে ১১টার সময় ফেনী সদরের লালপোল এলাকার উত্তর গোবিন্দপুর গ্রামের কাছে একদল মানুষের ভিড় চোখে পড়লো। একটু এগিয়ে যেতেই দেখা গেল এক হৃদয়বিদারক দৃশ্য। ডোবাকে লক্ষ্য করে এক মহিলাকে বলতে শোনা গেল, ‘ওইখানে শিশুটি ভাসছিল। আমার স্বামী দেখে লোকজনকে খবর দেন। তারপর কয়েকজন ধরাধরি করে সড়কের পাশে এনে রাখেন।’ পপি মজমুদার নামে ওই মহিলাকে নিজের চোখ মুছে বলতে শোনা গেল, ‘আমারও দুই ছেলে। শিশুটার হাত–পা আমার ছেলের মতো। কে জানে, কার বুক খালি হলো।’ পপি নামের ওই মহিলাটির সংযোজন ১০ টা নাগাদ ডোবা থেকে এক শিশুকে উদ্ধার করা হয়। শরীরের ভেতরে জল ঢুকে একদম ফুলে গেছে।

শিশুটার বয়স পাঁচ বছরের বেশি হবে না। ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে ফেনীর মানুষ। ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী—এ ছয় উপজেলাগুলি বন্যার জলে ভাসছে। বন্যার জলে একের পর এক গ্রাম ভাসতে দেখা যাচ্ছে। বন্যার কবলে পড়ে বাড়ি ছেড়ে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য খোঁজ চালাচ্ছে। এদিকে ফেনীর বন্যায় অন্তত দুজন মারা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাওয়া গেছে একটি লাশও।

তবে এহেন পরিস্থিতিতে পপি মজুমদার নামে ওই মহিলা জানিয়েছে, শনিবার দুপুরে তাঁর স্বামী সুমন চন্দ্র আরও একটি লাশ পেয়েছিলেন। এই এলাকাগুলিতে বন্যার জলের স্রোত অনেকটাই বেশি ছিল। দোতলা বাড়িগুলোও জলের তোড়ে ভেসে যেতে বসেছে। আর এর মধ্যেই অনুমান করা হচ্ছে, জলের স্রোত এতটাই বেশি ছিল যে, ওই শিশুটি বন্যার জলে তলিয়ে গেছে।

Related Articles