China Response: ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর হুশিয়ারির পাল্টা দিল চীন
Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর হুশিয়ারির তীব্র কটাক্ষ করল চীন। সেই দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হলো যে তারা প্রথম থেকেই নিজেদের মতে অনড় যে এমনটা একেবারেই ঠিক নয়(China Response)। শুধু তাই নয়, রিপাবলিকান নেতার এই হুঁশিয়ারিকে ‘জুলুম অস্ত্র’এর তকমা দিয়েছে চীন এবং চরম বিরোধিতা করেছে। বলা বাহুল্য, ট্রাম্পের এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ হয়েছে তারা।
[আরও পড়ুনঃ Nabanna: ধর্মঘটে ছুটি নেওয়া যাবে না-নির্দেশিকা নবান্নর]
ব্রাজিলে আয়োজিত ব্রিকস সামিটের সদস্যদের নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’ থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, “মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রিকসের যেই নীতি, কেউ এর সঙ্গে যুক্ত থাকলে চাপানো হবে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক( China Response)। এই নীতি পাল্টানো হবে না এবং ছাড় দেওয়া হবে না কাউকে।” স্বভাবতই, এই হুঁশিয়ারিতে বেশ চাপে পড়েছেন সামিটে অংশগ্রহণ করা দেশগুলি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এবার এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন। তাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে মতামত জানানো হয়েছে( China Response)। তাদের বক্তব্য, “চীন প্রথম থেকেই এই ব্যাপারে অনড় থেকে যে কারোর জন্যই এই শুল্ক চাপানোটা ঠিক নয়।” মুখপাত্র মাও নিং এই বিষয়ে বলেন, “আমরা এর তীব্র বিরোধিতা করছি। একপ্রকার জুলুম অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে শুল্ক চাপানোকে। যদিও ব্রিকস এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে না। তারা কোনরকম যুদ্ধ চায়না।” এক্ষেত্রে দেখার বিষয় যে এই পর্বের জল কতদূর গড়ায়।






