রাজ্যের খবর

Elephant Theft: ধানের বস্তা লুঠ করল ‘রামলাল’! তার লেজে টান দিল একজন, দেখুন ভিডিয়ো

Chaos in Jhargram as elephant 'Ramlal' enters a village, steals a sack of rice, and roams the streets.

Truth Of Bengal: গৃহস্থের বাড়ি থেকে ধানের বস্তা লুঠ করে নিয়ে গেল হাতি (Elephant Theft)। ঝাড়গ্রামের সাঁকরাইল-এ হাতি দেখে হৈহৈ শুরু করেছে ছেলেপুলে। হাতির বিরুদ্ধে যেমন ধানের বস্তা চুরির অভিযোগ উঠেছে তেমনই অভিযোগ হাতিকে উত্যক্ত করেছে এলাকার মানুষ জন। তেমনই ভিডিয়ো সামনে এসেছে।

[আরও পড়ুন: Nabanna: ধর্মঘটে ছুটি নেওয়া যাবে না-নির্দেশিকা নবান্নর]

সোমবার সকালে সাঁকরাইলের দাঁতাল হাতি রামলাল-কে কেন্দ্র করে হুলস্থূল কাণ্ড। এদিন রোহিনী বাজারে ঢুকে পড়ে রাস্তা দাপিয়ে বেড়ায় রামলাল। চুনপাড়ায় এক গৃহস্থের বাড়ি থেকে ধানের বস্তা লুঠ করে ধান খায় হাতি। তবুও ঘটনাস্থলে আতঙ্কিত না হয়ে উপস্থিত উৎসাহী জনতা গজরাজকে দেখতে ভিড় জমায়, কেউ কেউ ভিডিও ও ছবি তুলতেও ব্যস্ত।

এসবের মধ্যেই রামলালের লেজ ধরে তাকে উত্যক্ত করতে থাকে এক ব্যক্তি। রামলালকে জঙ্গলে ফেরাতে কেমন কোন তৎপরতা দেখতে পায়নি বলে অভিযোগ স্থানীয়দের (Elephant Theft)।

Related Articles