ফিচার

iPhone Feature: ভিড়ের মধ্যে ফোনের আওয়াজ শুনতে অসুবিধা, মুশকিল আসান রয়েছে আইফোনে

ভয়েজ কলিংয়ের সময় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আইফোনে রয়েছে 'ভয়েজ আইসোলেশন' ফিচার

Truth of Bengal: গ্রাহকরা আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নানান রকম প্রযুক্তিগত সুবিধা এনেছেন। যেমন, ভিড়ভাট্টার মধ্যে ফোনের আওয়াজ শুনতে অসুবিধা হয়। এক্ষেত্রে আইফোনের মধ্যেই রয়েছে মুশকিল আসান। ভয়েজ কলিংয়ের সময় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আইফোনে রয়েছে ‘ভয়েজ আইসোলেশন’ ফিচার (iPhone Feature)।

আরও পড়ুন: Nabanna: ধর্মঘটে ছুটি নেওয়া যাবে না-নির্দেশিকা নবান্নর

এই ফিচার চালু থাকলে আইফোনে ভিড়ভাট্টার মধ্যেও ব্যাকগ্রাউন্ড নয়েজ না থেকে স্পষ্ট আওয়াজ পাওয়া যাবে। এই ফিচার আইওএস ১৬.৪ ও তার ওপরের প্লাটফর্মে চলা আইফোনে পাওয়া যাবে। ফোন কল ও ফেসটাইম ব্যবহার করার সময় এই ফিচারের সুবিধা মিলবে (iPhone Feature)।

আইফোনে কীভাবে ভয়েজ আইসোলেশন ফিচার ব্যবহার করবেন

এই ফিচার ব্যবহার করা খুব সহজ। ফোন কলের মধ্যে তা করা সম্ভব। রেগুলার ফোন কল বা ফেসটাইম কল করুন।ফোনের স্ক্রিনের ওপরের ডান দিকে ওপেন কন্ট্রোল সেন্টার খুলুন। মাইক সেটিংস অপশন আছে এমন মেনু খুলে যাবে।ভয়েজ আইসোলেশন অপশন বেছে নিন। ভয়েজ আইসোলেশন ফিচার এআই প্রযুক্তির সাহায্যে রিয়েল টাইমে ফোনে আসা অডিওকে বিশ্লেষণ করে। ব্যবহারকারীর গলার আওয়াজের থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজকে আলাদা করতে পারে। যাতে ফোনের ২ প্রান্তে যারা কথা বলছে তারা যেন নিজেদের বক্তব্য স্পষ্ট করে শুনতে পায়। এই ফিচার চালু থাকলে ভিড়ের মধ্যেও স্পষ্ট আওয়াজ শোনা যাবে (iPhone Feature)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

Related Articles