Bangladesh election: বাংলাদেশের নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাবতীয় সবকিছু করবে নির্বাচন কমিশন।
Truth of Bengal: আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। শনিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আগমী নির্বাচনে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা যথেষ্ট থাকবে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।( Bangladesh election)
[আরও পড়ুনঃ Dilip Ghosh:”নতুন কাউকে তদন্ত করতে দেওয়া হোক” নবান্ন অভিযানের দিন বিস্ফোরক দিলীপ]
কোনো ঘটনা ঘটলে ভোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাবতীয় সবকিছু করবে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, নির্বাচন যাদেরকে নিয়ে কাজ করানো হবে তাদেরকে নিয়ে কাজ করছে কমিশন। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভাষণের শুরুতে ইউনূস জানান, আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। এক বছর পূর্তির দিনই বলেন, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। তাঁকে বলতে শোনা যায়, সর্বশেষ দায়িত্ব পালনের পালা।( Bangladesh election)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। রমজানের আগে নির্বাচন ঘোষণা করা হবে। এক সাংবাদিক বৈঠকে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। সেনাবাহিনীর সদস্য ৬০ হাজার থেকেও বেশী বাড়ানো হবে।( Bangladesh election)






