Bangladesh Election: নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ, নিরাপত্তায় থাকছে ৮ লাখের বেশি বাহিনী
এক বছর পূর্তির দিনই মহম্মদ ইউনূস বলেছিলেন, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ।
Truth Of Bengal: বাংলাদেশের নির্বাচন নিয়ে জল্পনা চলছে সব রাজনৈতিক দলগুলির মধ্যে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভাষণের শুরুতে ইউনূস জানান, আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। এক বছর পূর্তির দিনই মহম্মদ ইউনূস বলেছিলেন, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে সে ব্যাপারে কথা বলেন প্রধান উপদেষ্টা।(Bangladesh Election)
আরও পড়ুনঃ উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং? পূর্ণাঙ্গ তদন্তের দাবি মনীশ তিওয়ারির
পাশাপাশি সম্প্রতি এক নতুন ‘সংশোধনী অধ্যাদেশে’র খসড়া পেশ করেছিল নির্বাচন কমিশন। ভোট উপলক্ষে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছিল। একাধিক প্রস্তাবগুলির মধ্যে অন্যতম ছিল ‘নো ভোট’ অপশন। খসড়াতে বলা হয়েছে, এবার থেকে ভোটে প্রার্থীরা ২ টি আসনে একসঙ্গে দাঁড়াতে পারবেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভোট নিয়ে বলেন, ভোট হবেই। ভোট আটকানোর ক্ষমতা কারো নেই।(Bangladesh Election)
তাঁর মতামত, যদি রাজনৈতিরক দলগুলি মনে করে সৎ থেকে সুষ্ঠু নির্বাচন সম্ভব সেই মতো নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে তাহলে কেউ কোনো বাঁধা দিতে পারবে না পাশাপাশি, বাঁধা হয়ে দাঁড়াবে না। তিনি বলেন, দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে। প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, নির্বাচন যে ভালো হবে সেটা ডাকসু নির্বাচনে স্পষ্ট। তিনি বলেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না এবং নিরাপত্তা বাহিনী যথেষ্ট আটোসাটো করা হবে।(Bangladesh Election)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ থেকে শুরু করে বিজিবি মোতায়েন থাকবে। শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় হয় না, রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপরও নির্ভর করে। পাশাপাশি, প্রেস সচিব আরো বলেন, নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে






