আন্তর্জাতিকওপার বাংলা

রাষ্ট্রসংঘের সদর দফতরের বাইরে ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশি প্রবাসীদের তুমুল বিক্ষোভ

বিক্ষোভকারীদের অভিযোগ, ভিন ধর্মের মানুষদের পাশাপাশি সকল সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার চলছে বাংলাদেশে।

Truth Of Bengal: মহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শুক্রবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরেরবাইরে তুমুল বিক্ষোভ বাংলাদেশি প্রবাসীদের। ‘ইউনুস পাকিস্তানি, পাকিস্তানে ফিরে যাও’ স্লোগান পর্যন্ত ওঠে। এই বিক্ষোভের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের হাতে ব্যানার রয়েছে এবং তাতে লেখা, ‘বন্ধ করুন সংখ্যালঘুদের হত্যা বাংলাদেশে’, ‘ইসলামী সন্ত্রাসবাদকে না বলুন বাংলাদেশে’। জানা গিয়েছে, এই বিক্ষোভটি যখন হয় তখন বিশ্ব নেতারা জড়ো হয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে।(Mohammad Yunus)

আরও পড়ুনঃ Dhakis Migration: পেটের টানে শহরে পাড়ি! উৎসবের আমেজেও মন ভার ঢাকিদের

বিক্ষোভকারীদের অভিযোগ, ভিন ধর্মের মানুষদের পাশাপাশি সকল সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার চলছে বাংলাদেশে। তাঁদের বক্তব্য, “আমরা প্রতিবাদ করছি অবৈধ ইউনুস শাসনের বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ আগস্ট ২০২৪ সালে দেশ ছেড়ে যেতে হয়েছিল নিরাপত্তার কারণে। এরপর যখন ইউনুস দখল করেন, তারপর থেকে হত্যা করা হয়েছে হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষদের।”(Mohammad Yunus)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এক বিক্ষোভকারী বলেন, “এটি একটি ভয়াবহ অবস্থা বাংলাদেশে এবং এই কারণেই এখানে শুধু প্রতিবাদ করার জন্য এসেছে মানুষ। ইউনুসকে নির্বাচনের জন্য যেতে হবে ক্ষমতা ছেড়ে।” অন্য একজন বিক্ষোভকারী আরও বড় বিস্ফোরক অভিযোগ তোলেন ইউনুসের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, ইউনুসের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে তালিবান এবং এক সন্ত্রাসী দেশ করার। শুধু তাই নয়, তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির ব্যাপারেও আওয়াজ উঠিয়েছেন। প্রসঙ্গত, মহাম্মদ ইউনুস (Mohammad Yunus) ক্ষমতায় আসার পর চরম নির্যাতন ও হত্যার শিকার হয় হিন্দুরা। এমনকি পথে নেমেও এর প্রতিবাদ জানানো হয়েছিল। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। গ্রেফতার করা হয় ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে।

Related Articles