আন্তর্জাতিক

Indonesia: ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, সুলাওয়েসিতে আহত কমপক্ষে ২৯

Another earthquake hits Indonesia, at least 29 injured in Sulawesi

Truth of Bengal:  ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প। রবিবার সুলাওয়েসির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনে অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৭ এবং এর কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।(Indonesia)

[আরও পড়ুনঃ CAA Camp: এবার বিজেপি সাংসদের বাড়িতে চালু হলো CAA ক্যাম্প, হলো উদ্বোধনী অনুষ্ঠান]

ভূমিকম্পের জেরে সেখানকার একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে এ ঘটনায় সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি  বলে খবর। ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়ায় এর আগেও বারবার এমন বিপর্যয় ঘটেছে। চলতি মাসের ১২ তারিখেই পশ্চিম পাপুয়া অঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগে ৭ তারিখে একই এলাকায় ৪.৯ মাত্রার কম্পন অনুভূত হয়।(Indonesia)

[লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal ]

উল্লেখ্য, তথ্য অনুসারে ২০২২ সালে পশ্চিম জাভার সিয়ানজুর শহরে ৫.৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ৬০২ জন। যা ২০১৮ সালের সুলাওয়েসির ভূমিকম্প ও সুনামির পর সবচেয়ে ভয়াবহ বিপর্যয় ছিল। আরও আগে, ২০০৪ সালে ভারত মহাসাগরে এক শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামি আঘাত হানে, যাতে ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ মারা যান, যার মধ্যে অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বাসিন্দা। একাধিক ভূমিকম্পে বারবার তছনছ হয়েছে ইন্দোনেশিয়া। তবে সাম্প্রতিক ভূমিকম্পে সে-দেশে কোনও বড় ক্ষতি হয়নি। ইন্দোনেশিয়ার সরকার সতর্কতা অবলম্বন করেছে, যোগাযোগ রাখা হচ্ছে ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে। ভূমিকম্পপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।(Indonesia)

Related Articles