মানসিক চাপে আত্মঘাতী! হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ
প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন ওই ছাত্র।
Truth Of Bengal: নয়ডায় ফের এক ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। সারদা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় হোস্টেলের ঘর থেকে (Student Suicide)। মৃত ছাত্রের নাম প্রকাশ করা হয়নি। তাঁর বয়স ২৪ বছর, বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন ওই ছাত্র।
[আরও পড়ুন: Indonesia: ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, সুলাওয়েসিতে আহত কমপক্ষে ২৯]
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে তিনি লিখেছেন, কিছুদিন ধরে প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন। দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিলেন (Student Suicide)। বিশ্ববিদ্যালয়ের কাছে অবশিষ্ট ফি ফেরতের অনুরোধও করেছিলেন তিনি। নোটে ছাত্র স্পষ্ট জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তের জন্য কেউ দায়ী নয়, তিনি মানসিকভাবে হতাশ ছিলেন। তাই পুলিশ কোনও এফআইআর দায়ের করেনি।
তবে মৃত ছাত্রের বাবা অভিযোগ তুলেছেন, তাঁর ছেলের আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয় ও হোস্টেল কর্তৃপক্ষ দায়ী। ছেলের কলেজে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় সেই তথ্য পরিবারকে জানায়নি বলে দাবি তাঁর। মৃত্যুর আগের দিনও পরিবারের সঙ্গে ছেলের কথা হয়েছিল। কিন্তু তাঁর মানসিক চাপ যে এত গুরুতর, তা বুঝতে পারেননি তাঁরা।
[আরও পড়ুন: CAA Camp: এবার বিজেপি সাংসদের বাড়িতে চালু হলো CAA ক্যাম্প, হলো উদ্বোধনী অনুষ্ঠান]
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, ওই যুবক বিগত দুই বছরে আর কলেজে নথিভুক্ত ছিলেন না। দ্বিতীয় বর্ষে ফেল করার পর নতুন করে ভর্তি হননি। বিষয়টি মেল করে তাঁকে জানানো হয়েছিল, কিন্তু ছাত্র বা পরিবার থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি (Student Suicide)। তাই তাঁকে বর্তমান শিক্ষার্থী হিসেবে মানতে নারাজ বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নয়ডা পুলিশ।






