CAA Camp: এবার বিজেপি সাংসদের বাড়িতে চালু হলো CAA ক্যাম্প, হলো উদ্বোধনী অনুষ্ঠান
BJP MP Jagannath Sarkar inaugurated a Citizenship Amendment Act assistance camp at his residence in Ranaghat, Nadia.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: রবিবার নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তাঁর নিজের বাসভবনে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) ক্যাম্প চালু করেন(CAA Camp)। সকাল থেকেই বহু মানুষ ভিড় করেন তাঁর বাড়িতে। জানা যায়, ওই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও তাদের আধার ও ভোটার কার্ড রয়েছে, তবুও নাগরিকত্ব না থাকায় সরকারি নানা রকম সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত।
[আরও পড়ুনঃ গৌড়েশ্বর শশাঙ্ক: বাংলার হারানো গৌরবের কথা]
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা রবিবার সাংসদের বাড়িতে আসেন নাগরিকত্বের আবেদন করতে। সাংসদ নিজেই সংসদে প্রথম এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন(CAA Camp)। তার উদ্যোগেই আজ এই ক্যাম্পের সূচনা হলো। উপস্থিত মানুষেরা জানান, তারা দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের অপেক্ষায় ছিলেন। আজকের এই ক্যাম্পের মাধ্যমে তারা আশার আলো দেখছেন বলে ধারণা অনেকের।
FB POST: https://www.facebook.com/truthofbengal
যদিও বর্তমান পরিস্থিতিতে CAA নিয়ে গোটা রাজ্যজুড়ে চলছে তুলকালাম পরিস্থিতি(CAA Camp)। এরই মাঝে নদীয়ার বিজেপি সাংসদ এর বাড়িতে CAA ক্যাম্প গঠিত নিয়ে আদেও কি হতে চলেছে বিশেষ কিছু, নাকি প্রাথমিক পর্যায়ে মানুষের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা। বলবে সময়।






