Jakarta: জাকার্তায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! আহত অন্তত ৫৪
ঘটনাটি ঘটেছে উত্তর জাকার্তার কেলাপা গ্যাডিং এলাকায় নৌবাহিনীর একটি কম্পাউন্ডের মধ্যে অবস্থিত মসজিদে।
Truth of Bengal: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল চত্বরের অভ্যন্তরে অবস্থিত মসজিদে শুক্রবার নমাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। এই ঘটনায় কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উত্তর জাকার্তার কেলাপা গ্যাডিং এলাকায় নৌবাহিনীর একটি কম্পাউন্ডের মধ্যে অবস্থিত মসজিদে। স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকা এই বিস্ফোরণ ঘটে।
❗️Explosion Rocks Mosque Inside Jakarta School Complex
At least 54 people, including children and teachers, were injured after an explosion tore through a mosque inside a school complex in North Jakarta during Friday prayers, according to police.
The blast occurred within a… pic.twitter.com/uu1kmbY0e6
— RT_India (@RT_India_news) November 7, 2025
জাকার্তা পুলিশ প্রধান আসেপ এডি সুহেরি জানিয়েছেন, আহতদের শরীরে পোড়ার ক্ষত রয়েছে এবং তাঁদের মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বিস্ফোরণের তীব্রতায় মসজিদের পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। তদন্তকারীরা পুরো ঘটনাস্থল খতিয়ে দেখছেন। ফরেনসিক টেস্টের জন্য ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।






