তরুণদের বিপ্লবে উত্তপ্ত নেপাল! সংসদ ভবনে বিপ্লবীরা, মৃত দুই, জারি কারফিউ
হাজার হাজার বিপ্লবীরা একত্রিত হয়ে সংসদ ভবনে ঢুকে হামলা চালায়।
Truth Of Bengal: নেপালে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে আগেই দুর্নীতি-সহ একাধিক অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্স-সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হাজার হাজার বিপ্লবীরা একত্রিত হয়ে সংসদ ভবনে ঢুকে হামলা চালায়। জানা গিয়েছে, এই বিক্ষোভে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত দু’জন।
My country is fucked 🙏
First indonesia now its nepal
It’s good though cuz us youths are atleast fighting for it( context : government banned almost all of social media in nepal )#Corruption #nepal #GenZ #protest pic.twitter.com/U1EdjLZP7w
— Anony (@de_broglie23) September 8, 2025
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার হাজার হাজার তরুণ-তরুণী কাঠমান্ডুর রাস্তায় নামেন। বিক্ষোভকারীদের একাংশ সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন এবং প্রশাসনিক এলাকায় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পরে রাজধানী শহরে কারফিউ জারি করা হয়।
BREAKING: Massive Protests Erupt in Kathmandu, Nepal – Police Open Fire.
Tens of thousands of young protesters took to the streets in Kathmandu today, demanding the rollback of the government’s sudden ban on 26 major social media platforms, including Facebook, X (formerly… pic.twitter.com/yygKzUIsWn
— Jan Ki Baat (@jankibaat1) September 8, 2025
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়েছে। সরকারের অভিযোগ, এসব সংস্থা নেপাল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি। সাত দিনের ডেডলাইন দেওয়া হলেও তা মানেনি কোনো সংস্থা। এর পরই সরকার প্ল্যাটফর্মগুলির পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয়।
#WATCH | Nepal | Protest turned violent in Kathmandu as people staged a massive protest against the ban on Facebook, Instagram, WhatsApp and other social media sites, leading to clashes between police and protesters. pic.twitter.com/YWNj3R0wUG
— ANI (@ANI) September 8, 2025






