দেশ

Tourism Appeal: জম্মু ও কাশ্মীর পর্যটনের জন্য প্রস্তুত, পশ্চিমবঙ্গের মানুষকে আমন্ত্রণ ওমর আবদুল্লার

Former J&K CM urges tourists, especially from West Bengal, to visit Jammu & Kashmir as the region revives its tourism sector in 2025.

Truth Of Bengal: ২০২৫ সালকে চ্যালেঞ্জের বছর বলেই মনে করছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর কথায়, ‘‘২০২৫ আমাদের জন্য সহজ নয়(Tourism Appeal)। এখন জম্মু ও কাশ্মীরকে দেখতে হয় পহেলগাঁও-এর আগে এবং পহেলগাঁও-এর পরে— এই দুই পর্যায়ে।’’ তিনি বলেন, ‘‘পহেলগাঁও-এর ঘটনার আগে জম্মু ও কাশ্মীরকে আলাদাভাবে প্রচারের প্রয়োজন ছিল না। আমরা তখন পর্যটনের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলাম। এখন আমাদের নতুন করে জম্মু ও কাশ্মীরকে পর্যটকদের কাছে তুলে ধরতে হচ্ছে।’’

[আরও পড়ুনঃ Nimisha Priya: ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে কেরলের নার্স! প্রাণ বাঁচাতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা]

ওমর আব্দুল্লাহ জানান, ‘‘আমরা এখানে আছি শুধু এই কারণে নয় যে জম্মু ও কাশ্মীর ফাঁকা। বরং আমরা চাই সবাই আসুন জম্মু ও কাশ্মীরে(Tourism Appeal)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পর্যটন স্থলে পর্যটকরা ফিরতে শুরু করেছেন।’’ তিনি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সঙ্গে জম্মু ও কাশ্মীরের একটি সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্ক রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জম্মু ও কাশ্মীরের, আবার জম্মু ও কাশ্মীরের মানুষও পশ্চিমবঙ্গের। এমনকি অতীতে এমন এক সময় ছিল যখন পশ্চিমবঙ্গের বংশভূত একজন প্রধানমন্ত্রী ছিলেন জম্মু ও কাশ্মীরের।’’

FB POST: https://www.facebook.com/truthofbengal

৯০-এর দশকের প্রসঙ্গ তুলে ওমর আব্দুল্লাহ বলেন, ‘‘যখন কাশ্মীর আবার ধীরে ধীরে স্বাভাবিকতার পথে ফিরছিল, তখন পশ্চিমবঙ্গ এবং গুজরাটের সহযোগিতায় পর্যটনও ঘুরে দাঁড়াচ্ছিল(Tourism Appeal)।’’ শেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা আসুন জম্মু ও কাশ্মীরে। আমরা প্রস্তুত, আপনাদের স্বাগত জানাতে। জম্মু ও কাশ্মীর আবার আপনাদের ভালোবাসা পেতে চায়।’’

Related Articles