সেনা-পুলিশের যৌথ অভিযান! ছত্রুর জঙ্গলে ২-৩ জন জইশ জঙ্গিকে খতম করতে শুরু মেগা অপারেশন
নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, সন্দেহভাজনদের উপস্থিতির খবর মিলতেই দ্রুত এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়।
Truth Of Bengal: জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলার ছত্রুর ঘন জঙ্গলে ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেনা ও পুলিশের যৌথবাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালায়। রবিবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে অনুমান, জঙ্গির সংখ্যা দুই থেকে তিন জন। তারা জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, সন্দেহভাজনদের উপস্থিতির খবর মিলতেই দ্রুত এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়। সেই সময় জঙ্গলের আড়াল থেকে জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। এক সেনা আধিকারিকের দাবি, জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে।
-
বাল্যবিবাহ রোধে জাতিসংঘের স্বীকৃতি পেল অসমের সাফল্যSeptember 6, 2026
-
এ কী কাণ্ড! KFC-র চিকেনে কিলবিল করছে পোকাSeptember 6, 2026
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে এই অঞ্চলে ‘অপারেশন ছত্রু’ শুরু করেছিল সেনা। সেই অভিযানে একাধিক জঙ্গি নিহত হয়। পাহাড়ি ও দুর্গম এই জঙ্গল এলাকায় মাঝেমধ্যেই জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর আসে, যার ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হয়।
এ মাসের শুরুতেই উধমপুরে জইশের দুই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী। নিহতদের মধ্যে এক জন সংগঠনের কমান্ডার ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। পাহাড়ি জঙ্গলের একটি গুহায় গোপন ঘাঁটি বানিয়ে তারা কার্যকলাপ চালাচ্ছিল বলে জানা যায়। গত কয়েক বছর ধরে ওই এলাকায় সক্রিয় ছিল জইশ কমান্ডার আবু মাভিয়া।
চলতি বছরের জানুয়ারি মাসে কাঠুয়া ও কিশ্তওয়ারের ছত্রু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের অন্তত সাত বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে এক সংঘর্ষে পাকিস্তানি জইশ কমান্ডার উসমান নিহত হয়। ছত্রু এলাকায় আরও দুই জঙ্গিকেও খতম করা হয়েছিল। এলাকায় জঙ্গি দমনে অভিযান অব্যাহত রয়েছে।






