Indian student: দিল্লি পৌঁছল ইরান ফেরত ১১০ জন ভারতীয় পড়ুয়া, অসন্তোষ প্রকাশ কাশ্মীরি পড়ুয়াদের
প্রাথমিকভাবে বৃহস্পতিবার ভোরেই ইরান থেকে ১১০ জন ভারতীয় পড়ুয়া পৌঁছন দিল্লিতে
Truth of Bengal: একদিকে চলছে ইরান-ইজরায়েল যুদ্ধ। সেই পরিস্থিতিতেই ভারতের তরফ থেকে শুরু হল ‘অপারেশন সিন্ধু’। ভারতীয় নাগরিকদের ইরান থেকে বাইরে বের করে আনার পরই নয়াদিল্লির তরফ থেকে শুরু করা হয়েছে এই অভিযান। প্রাথমিকভাবে বৃহস্পতিবার ভোরেই ইরান থেকে ১১০ জন ভারতীয় পড়ুয়া পৌঁছন দিল্লিতে। তবে এই পরিস্থিতির মাঝেই ইরান ফেরত কাশ্মীরি পড়ুয়ারা অসন্তোষ প্রকাশ করেন। ওই পড়ুয়াদের (Indian student) অভিযোগ, দিল্লি থেকে জম্মু ও কাশ্মীরগামী বাস পরিষেবা ছিল অত্যন্ত নিম্নমানের।
[আরও পড়ুনঃ Foreign Tourists: বঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা বেশি]
এক কাশ্মীরি পড়ুয়ার তরফ থেকে জানানো হয়, শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তারা। বাসের অবস্থাও যে খারাপ ছিল, সেকথাও জানানো হয়, তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে বিকল্প ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এই পরিস্থিততে সামনে আসে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দফতর থেকে দেওয়া প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দফতর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, পড়ুয়াদের অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে জম্মু-কাশ্মীর রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের সঙ্গে। পড়ুয়াদের জন্য আরও উন্নত মানের বাস পরিষেবার ব্য৬বস্থা করার কথা চলছে (Indian student)।






