দেশ

Sonia Gandhi: প্যালেস্টাইনে মানবিক সংকট, মোদি সরকারের নীরবতা নিয়ে সরব সোনিয়া গান্ধী

তিনি আরও বলেন, বিশ্ব মঞ্চে মোদির ব্যক্তিগত সম্পর্ক কখনও ভারতের অবস্থানকে প্রতিনিধিত্ব করতে পারে না।

Truth of Bengal: প্যালেস্টাইন ইস্যুতে মোদি সরকারকে অবিচ্ছিন্ন  নীরবতা  নিয়ে তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি। তিনি বলেন, গাজার হামলায় সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও মহিলাদের মৃত্যুমিছিল সত্ত্বেও কেন্দ্রীয় সরকার মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। সনিয়া গান্ধি বলেন, প্যালেস্টাইন ইস্যুতে ভারতের পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্কের দ্বারা প্রভাবিত হচ্ছে। এতে ভারতের সাংবিধানিক মূল্যবোধ বা রাজনৈতিক কৌশলগত বিচার উপেক্ষিত হচ্ছে (Sonia Gandhi)।

তিনি আরও বলেন, বিশ্ব মঞ্চে মোদির ব্যক্তিগত সম্পর্ক কখনও ভারতের অবস্থানকে প্রতিনিধিত্ব করতে পারে না।গাজার হামলায় ইতিমধ্যেই প্রায় ৬৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ শিশু ও মহিলা। এছাড়া, ইজরায়েলি সেনাবাহিনী ত্রাণ সরবরাহেও বাধা দিচ্ছে। এই পরিস্থিতিকে ‘দুর্ভিক্ষের মতো’ বলে উল্লেখ করে সনিয়া গান্ধি। তিনি বলেন, সমগ্র বিশ্ব অনেক দেরি করে পদক্ষেপ নিচ্ছে। এর ফলে ইজরায়েলের বাড়াবাড়ি বৈধতা পেয়েছে। অন্যদিকে, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, পর্তুগাল এবং অস্ট্রেলিয়া-সহ বেশ কয়েকটি দেশ সম্প্রতি প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে (Sonia Gandhi)।

এই পদক্ষেপকে সনিয়া গান্ধি ‘মানবাধিকার ও ন্যায়বিচারের দীর্ঘস্থায়ী দাবি’ বলে অভিহিত করেছেন । তিনি মনে করেন, ভারতের উচিত কেবল কূটনৈতিক দিক নয়, মানবতার খাতিরেও আরও কঠোরভাবে এই ঘটনায় নিন্দা প্রকাশ করা।উল্লেখ্য, গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত চারটি ভোটে গত তিন বছরে বিরত থাকায় প্যালেস্টাইনের প্রতি ভারতের অবস্থান নিয়ে বিরোধী শিবিরে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি ভারতের ভোটে ১৪২টি দেশের সঙ্গে প্যালেস্টাইন ও ইজরায়েলের দ্বিরাষ্ট্র নীতির পক্ষে অবস্থান নেয়া হয়েছে (Sonia Gandhi)।

Related Articles