সামাজিক মাধ্যমে ডাক্তারের অপমানজনক ভিডিয়ো করলে হবে জেল অথবা জরিমানা, বিল পাস কর্ণাটক সরকারের
Karnataka govt passes bill for defaming doctor's videos on social media

The Truth Of Bengal: কর্ণাটক সরকার স্বাস্থ্য সেবা কর্মীদের ইচ্ছাকৃত অপমানের শাস্তি দেওয়ার জন্য একটি বিল পেশ করেছে। স্বাস্থ্য কর্মী নার্স, মেডিকেল ছাত্র-ছাত্রী এবং প্যারামেডিকেল কর্মীরা তাদের দায়িত্ব পালনের সময় সরাসরি যদি তাদের অপমান করা হয় বা সামাজিক মাধ্যমে কোন অডিও বা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে অপমান করা হয় তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।
কর্ণাটক মেডিকেল রেজিস্ট্রেশন এবং অন্যান্য আইন সংশোধন বিল ২০২৪ অনুযায়ী ইচ্ছাকৃত অপমান মানে কোন মেডিকেয়ার সার্ভিস কর্মীদের অপমান বিরক্ত বা অপব্যবহার করার উদ্দেশ্যে শব্দ প্রয়োগ তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিলে আরো উল্লেখ রয়েছে, কেউ যদি দোষী সাব্যস্ত হন তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
ধারা 3,3A এবং 4A এর অধীনে সংঘটিত যে কোন অপরাধ জামিন অযোগ্য বলে বিলে উল্লেখ করা রয়েছে। সারাদেশে চিকিৎসা পেশাজীবীরা তাদের বিরুদ্ধে সহিংসতা ও অপমান নির্মূল করার জন্য কঠোর আইনের দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে রোগী বা তার আত্মীয়দের কাছ থেকে চিকিৎসক আক্রান্তের ঘটনা প্রায়সই ঘটে চলেছে।


