৮৪ বছরের মধ্যে পথিবীর সবচেয়ে উষ্ণতম দিন ২১শে জুলাই: ইউরোপিয়ান জলবায়ু সংস্থা
Pathibi's hottest day in 84 years July 21: European Climate Agency
The Truth Of Bengal: C3S অনুসারে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস, গত ৮৪ বছরের তুলনায় চলতি বছরের ২১ শে জুলাই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন। ঐদিন গড় তাপমাত্রা একেবারে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। ২১ শে জুলাই গড় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ১৭.০৯ ডিগ্রী সেলসিয়াস।এই নিয়ে টানা ১২ মাস ধরে রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। সার্বিকভাবে বর্তমানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের জুন থেকে প্রতি মাসেই রেকর্ডে সবচেয়ে বেশি উষ্ণতা এসেছে।
- C3S এ প্রাথমিক তথ্য অনুসারে জানা যায়, প্রথমে ২০১৬ সালে আগস্ট মাসে হয়েছিল পৃথিবীর দৈনিক গড় তাপমাত্রার রেকর্ড। সেদিন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
- এরপর ২০২৩ এর ৬ই জুলাই ছিল সবচেয়ে উষ্ণতম দিন। সেদিনের তাপমাত্রা ছিল গড়ে ১৭. ০৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে সেই রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে চলতি বছরের তাপমাত্রা। ২০২৪ সালে ২১ শে জুলাই ছিল সবচেয়ে উষ্ণতম দিন।C3S-এর পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, গত 13 মাসের তাপমাত্রা এবং আগের রেকর্ডের মধ্যে পার্থক্য একেবারেই বিস্ময়কর। এরপর তিনি জানান, “আমরা এখন সত্যিই অজানা অঞ্চলে রয়েছি এবং জলবায়ু উষ্ণ হতে চলেছে, আমরা আগামী মাস এবং বছরগুলিতে নতুন রেকর্ড দেখতে বাধ্য।” এক গবেষণায় জানা যায়, আগের বছরগুলোর তুলনায় ২০২৩ এবং ২০২৪ এর সালে তাপমাত্রা তুলনামূলকভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
উত্তর গোলার্ধে সাধারণত জুনের শেষ থেকে আগস্ট এর শুরুর মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায়। দক্ষিণ গোলার্ধের থেকে উত্তর গোলার্ধে আপনাকে সর্বদা বেশি থাকে। C3S বিজ্ঞানীরা দৈনিক বৈশ্বিক তাপমাত্রার আকস্মিক বৃদ্ধিকে তাই করেছেন আন্টার্কটিকার বড় অংশে গড় তাপমাত্রার চেয়ে অনেক বেশি। বর্তমানে আন্টার্কটিক সাগরে বরফের পরিমাণ গত বছরের তুলনায় অনেক হ্রাস পেয়েছে যার ফলে দক্ষিণ মহাসাগরের বেশ কিছু থানে গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যেহেতু বৈষিক গড় তাপমাত্রা সচরাচর জুনের শেষের দিকে এবং আগস্ট এর শুরুর দিকে সর্বোচ্চ থাকে সেহেতু বিজ্ঞানীদের ধারণা ২২ কিংবা ২৩ শে জুলাই ২০২৪ এ তাপমাত্রা সর্বোচ্চ হয়েছিল।


