Frozen Sperm: মৃত ছেলের বীর্য সংরক্ষণে অন্তর্বর্তী নির্দেশ, শুনানি না হওয়া পর্যন্ত হস্তক্ষেপ বম্বে হাইকোর্টের
Truth of Bengal: প্রয়াত ছেলের ফ্রোজেন বীর্য সংরক্ষণ করে রাখার অনুমতি চেয়ে মায়ের আবেদনে সাড়া দিল বম্বে হাইকোর্ট। আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে শহরের একটি আইভিএফ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই মৃত ব্যক্তির ফ্রোজেন বীর্য যেন সংরক্ষণ করে রাখা হয়। বিচারপতি মনীশ পিতলের বেঞ্চ ২৫ জুন মন্তব্য করেছে, মামলার নিষ্পত্তির আগে যদি মৃতের সংরক্ষিত বীর্য নষ্ট বা ধ্বংস করে ফেলা হয়, তাহলে মামলার গুরুত্বই হারিয়ে যাবে। সেই কারণেই আদালতের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে ৩০ জুলাই (Frozen Sperm)।
ঘটনার সূত্রপাত, এক ক্যান্সার আক্রান্ত তরুণের বীর্য সংরক্ষণের সিদ্ধান্ত থেকে। কেমোথেরাপি চলাকালীন চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনা করে তিনি ফ্রোজেন বীর্য রেখে দেন একটি মুম্বইয়ের আইভিএফ কেন্দ্রে। তবে চিকিৎসার মধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর আগে তিনি একটি সম্মতিপত্রে স্বাক্ষর করে যান, যেখানে উল্লেখ ছিল তাঁর মৃত্যুর পর তাঁর সংরক্ষিত শুক্রাণু নষ্ট করে দিতে হবে (Frozen Sperm)।
আরও পড়ুনঃ Kasba Case: কসবা কান্ডে তোলপাড় বাংলা!’ একজন ধর্ষক’ অভিযুক্ত ছাত্রনেতাকে অস্বীকার করল তৃণমূল
এই সম্মতিপত্রের ভিত্তিতেই আইভিএফ কেন্দ্র বীর্যটি নষ্ট করার প্রক্রিয়া শুরু করে। কিন্তু এরপর মৃতের মা আদালতের দ্বারস্থ হন। তাঁর দাবি, ছেলে এই সম্মতিপত্রে স্বাক্ষর করার আগে পরিবারের কাউকে কিছু জানায়নি। মা হিসেবে তিনি চান, ছেলের বীর্য ব্যবহার করে পরিবারে উত্তরসূরি জন্ম হোক। তাই তিনি মুম্বইয়ের ওই আইভিএফ কেন্দ্রকে গুজরাটের এক আইভিএফ কেন্দ্রে ফ্রোজেন বীর্য স্থানান্তরের অনুমতির জন্য আবেদন জানান (Frozen Sperm)।
তবে মুম্বইয়ের ওই কেন্দ্র সেই আবেদন খারিজ করে দেয় এবং জানায়, ২০২1 সালের সহায়ক প্রজনন প্রযুক্তি (নিয়ন্ত্রণ) আইনের অধীনে এই ধরনের সিদ্ধান্তের আগে আদালতের অনুমতি প্রয়োজন। এই আইন অনুযায়ী, সহায়ক প্রজনন প্রযুক্তি (ART) ক্লিনিকগুলিকে কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হতে হয়, যাতে অনৈতিক অনুশীলন বন্ধ হয় এবং ব্যবহারকারীদের অধিকার রক্ষা পায় (Frozen Sperm)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
আদালত স্পষ্ট করে জানিয়েছে, এই মামলা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করছে—মৃত্যুর পরে কারও সংরক্ষিত শুক্রাণু কীভাবে, কার অনুমতিতে, এবং কোন পরিস্থিতিতে ব্যবহার বা নষ্ট করা যাবে। বিশেষ করে যখন মৃত ব্যক্তি অবিবাহিত ছিলেন। আপাতত আদালতের নির্দেশ, শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃতের ফ্রোজেন বীর্য নষ্ট করা যাবে না এবং তা নিরাপদে সংরক্ষণ করতে হবে। আগামী শুনানিতে বিষয়টির নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে (Frozen Sperm)।






