‘দিল্লি চলো’ কর্মসূচি স্থগিত, ন্যায় বিচার চাইছে কৃষকদের পরিবার
Delhi Chalo' program suspended, family wants justice

The Truth of Bengal: কৃষকদের দিল্লি চলো কর্মসূচি নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পাঞ্জাব হরিয়ানা সীমান্ত। কৃষকদের আন্দোলনে ঝরেছে রক্ত। এ পরিস্থিতিতে দিল্লি চলো কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত সংযুক্ত কিষান মোর্চার। রাজধানীর উদ্দেশ্যে যাওয়ার কর্মসূচি না নিলেও শম্ভু সীমান্তে তারা অবস্থান করবেই বলে জানায় আন্দোলনকারীরা। ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে। ২৫ শে ফেব্রুয়ারি মোমবাতি মিছিল করার ঘোষণা করেন সংযুক্ত কিষান মোর্চার নেতা সরবন সিংহ পান্দের।
২৭ শে ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা আবারো বৈঠকে বসবেন। এর পরই স্থির হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি। কালার আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির বুকে কৃষক আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা দেশ কৃষকদের চাপের মুখে কার্যতা নতি স্বীকার করে নেয় মোদি সরকার। এরপর আবারো নিজেদের দাবি-দাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে নতুন করে দিল্লি চলো যাত্রা শুরু করেন কৃষকরা। শম্ভু সীমানায় কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয় এক যুবক ও এক পুলিশকর্মীর।
নামানো হয় আধা সামরিক বাহিনী এর পরই মৃত যুবক পরিবারের কে এক কোটি টাকা ক্ষতিপূরণ এর দাবি করে সংযুক্ত কিষান মোর্চা। পাঞ্জাব সরকার মৃত যুবকের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে। যদিও সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে নিহতের পরিবার। সন্তানের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার চাইছে পরিবার। টাকা বা চাকরি সমতুল্য হতে পারে না। এরপরই দিল্লি চলো কর্মসূচি স্থগিত করার ঘোষণা আন্দোলনকারী কৃষকদের।





