Kasba Case: কসবা কান্ডে তোলপাড় বাংলা!’ একজন ধর্ষক’ অভিযুক্ত ছাত্রনেতাকে অস্বীকার করল তৃণমূল
রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছে রাজনীতি। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে।
Truth of Bengal: কসবার ল’কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। পুলিশের কাছে অভিযোগ জমা পরার ১২ ঘন্টার মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছে রাজনীতি। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। বিরোধীদের সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম মহিলা নেত্রী শশী পাঁজা। সাংবাদিক বৈঠকে তিনি জানান, নির্যাতিতা মেয়েটির সঙ্গে আমরা আছি। নির্যাতিতার পরিবারের পাশে আছি (Kasba Case)।
নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। নির্যাতিতার পরিবাররে পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে অপরাধের কোনও ঘটনা ঘঠলে রাজ্য প্রশাসন করা পদক্ষেপ গ্রহণ করে। কোন রাজনৈতিক রঙ দেখা হয় না। এক্ষেত্রেও পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। তবু রাজনীতি করা হচ্ছে। কিছু ঘটনা ঘটলেই বিরোধীরা ময়দানে নেমে পড়ে শুধুমাত্র রাজনীতি করার জন্য। শশী পাঁজা অভিযোগ করে বলেন, দেউলিয়া দলগুলো ঢুকে পড়ছে রাজনীতি করতে। পুলিশ ১২ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছে। আবার রাজনীতি করার চেষ্টা করছে বিরোধীরা (Kasba Case)।
আরও পড়ুনঃ Mamata Banerjee: রথ যাত্রার পরেই কলকাতা রওনা মুখ্যমন্ত্রীর
কসবা কান্ডে তোলপাড় বাংলা!’ একজন ধর্ষক’ অভিযুক্ত ছাত্রনেতাকে অস্বীকার করল তৃণমূল pic.twitter.com/MHo4PtkXdb
— TOB DIGITAL (@DigitalTob) June 27, 2025
তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, অপরাজিতা বিল কারা আটকে রেখেছে? অপারজিতা বিল আটকে রেখেছে বিজেপি। আমরা মর্মাহত,ঋবেদনাহত,শাস্তি পাবে অপরাধীরা। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অপরাধ করলে অপরাধীদের বিজেপির রাজ্যে মালা পরানো হয়। পশ্চিমবঙ্গবাসী সেই দৃশ্য কখনও দেখবে না। রাস্তায় বাঁদরামো করবেন না, রাষ্ট্রপতিকে বলুন দ্রুত বিল আটকে না রেখে স্বাক্ষর করতে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ঘৃণ্য ঘটনার কঠোরতম শাস্তি চাই।
যাতে এই সামাজিক ব্যধি না ছড়ায় তা দেখতে হবে (Kasba Case)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
৩৬জেলায় জেলা কমিটি গড়া হয়,২০১৯সালে কেন কমিটিতে রাখা হয় ? প্রশ্ন তুলেছে তৃণমূল। অস্বীকার করছি না মনজিত টিএমসিপির সঙ্গে যুক্ত ছিল,২০ মার্চ,২০২৩ থেকে তার কোনও স্থান ছিল না টিএসসিতে। এদিনের সাংবাদিক বৈঠকে শশী পাঁজা ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।






