চুল শুষ্ক হয়ে যাচ্ছে? এই দানার সাহায্যে আপনি সেজে উঠবেন নতুন ভাবে
চুলের স্বাস্থ্য রক্ষায় অসম্ভব উপকারী কুমড়োর দানা। চুলের টেক্সচারকে মসৃণ ও নরম করতে সাহায্য করে।
Truth Of Bengal: ছোট্ট দানা। কুমড়োর দানা। বেশিরভাগ সময় তা ফেলে দেওয়া হয়। অথবা গাছ হবে বলে মাটিতে ছড়ানো হয়। কখনো সখনো রোদে শুকিয়ে কুমড়োর দানা গুঁড়ো করে পেস্ট করে তরকারিতে দেওয়া হয় রান্নার সময়। জানেন কি, চুলের স্বাস্থ্য রক্ষায় অসম্ভব উপকারী কুমড়োর দানা। চুলের টেক্সচারকে মসৃণ ও নরম করতে সাহায্য করে।
কুমড়োর দানাকে এক কথায় বলা হয় সুপারফুড। ভিটামিন, খনিজ পদার্থ, প্রোটিন ও অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ কুমড়োর দানা। কুমড়োর দানা রোদে শুকিয়ে অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। মাথায় ভালো করে নিয়ে ম্যাসাজ করুন। কুমড়োর দানায় থাকে পেপিটাস যা চুলের গোড়া মজবুত করে। মাথার তালুতে ও চুলে বিশেষ করে গোড়ায় আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। চুলের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে।
লিনোলেইক অ্যাসিড ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কুমড়োর দানার তেল চুলকে মজবুত করে। নরম ও মসৃণ করে। ভিটামিন বি, বায়োটিন সমৃদ্ধ কুমড়োর দানার তেল চুলের ডগা ফেটে যাওয়া ও ফাঙ্গাস ঘটিত সংক্রমণ আটকায়। কোষের ক্ষতি আটকায়। চুল পড়ে যাওয়া ও রঙ ফ্যাকাসে হয়ে যাওয়া আটকায়। কুমড়োর দানার তেল মালিশ করার পর ১২-২৪ ঘণ্টা রেখে দিন। তারপর চুল হালকা শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে নিন। বেশি পরিমাণে কুমড়োর দানার তেল চুলে লাগাবেন না। তাহলে চুল চিটচিটে হয়ে যায়।






