ইঞ্জিনিয়ারিং ছেড়ে সংগীত জগতে, চাকরি জীবনের ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন বিখ্যাত গায়ক
The famous singer reminisced by sharing pictures of his life in the music world after leaving engineering

The Truth Of Bengal: ছবিতে দেখা যাচ্ছে চোখে চশমা, চুল পেতে আঁচড়ানো। পরনে জিন্স আর ফরমাল শার্ট। কাঁধে রয়েছে ঝোলা ব্যাগ। বেঙ্গালুরুর বাগমানে টেক পার্কের বোতলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক আজ যথারীতি টলিউড কাঁপাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেছে সে। আর তারপরে বেঙ্গালুরুতে চাকরি সুযোগ হয় তার। কলেজ থেকে বেরিয়ে টেক্সাস চাকরিতে যোগদান করে। চাকরি জীবনে প্রথম তিনি অফিসের বাইরে তার বন্ধুবান্ধবদের সাথে জমিয়ে পোস্ট দিন ছবিও তোলেন তিনি। সেই ফেলে আসা পুরনো দিনের ছবি সম্প্রতি শেয়ার করলেন বিখ্যাত সংগীতশিল্পী অনুপম রায়।
প্রায় ১৪ বছর আগে চাকরি ছেড়ে সঙ্গীত কে প্রফেশন বানিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন গায়ক অনুপম রায়। তার এই সিদ্ধান্তই তার জীবনের বদল এনে দেয়। প্রসঙ্গত, কিছুদিন আগে তৃতীয়বার বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রে আসেন অনুপম। তিনি টলিউডের পাশাপাশি বলিউডের বহু গানের কাজ করেন। উল্লেখ্য, ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভাল ছিলেন অনুপম। খিদিরপুরের সেন্ট পলস বোর্ডিং এন্ড ডে স্কুলে দশম শ্রেণী অব্দি পড়াশোনা করেছিলেন তিনি। তারপর এমপি বিড়লা ফাউন্ডেশনে ভর্তি হন। অনেকেই হয়তো জানেন না, অনুপম রায় কানের কেরিয়ার তৈরি করার আগে তিনি একজন সফল যাদবপুরের কৃতি ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিলেন।
View this post on Instagram
এমনকি তিনি গোল্ড মেডেল নিয়ে ইঞ্জিনিয়ারিং শেষ করে। আর এই ছবিগুলি গায় ক স্মৃতিচারণ হিসেবে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘২০ বছর আগে, আজকের দিনে আমার প্রথম চাকরিতে যোগ দিই। টেক্সাস ইন্সট্রুমেন্টে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে। সদ্য কলেজ পাশ করে চাকরিতে… আমার বাঁ দিকে অনির্বাণ, জেইউ-তে আমরা সহপাঠী, আমার ডানদিকে সুব্রত, শিবপুর বিই কলেজ থেকে পাশ করেছে। যেন মনে হয়, গতকালের ঘটনা….’। যদিও বা কিছু মাস আগে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনার চর্চায় উঠে এসেছিলেন অনুপম। বছর দুই আগে পিয়া চক্রবর্তী সাথে অনুপম রায় বিবাহ বিচ্ছেদ ঘটে। আর এই বছর ২ মার্চ তিনি আবারও প্রশ্মিতাকে বিয়ে করেন অনুপম।






