বিনোদন

Saiyaara: এবার ওটিটিতে ‘সাইয়ারা’, কবে থেকে দেখা যাবে এই ছবি?

যে কোনো পরিস্থিতিতে ভালবাসার মানুষটার হাত না ছেড়ে তাঁকে জাপটে ধরে রাখার গল্প।

Truth Of Bengal: চলতি বছরেই মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’। ছবির মুক্তির পর থেকেই দর্শকদের দারুণ ভালোবাসা পেয়েছে ছবিটি। বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছে ‘সাইয়ারা’। এই ছবি ৫০০ কোটির বেশি ব্যবসা করেছে বক্স অফিসে। এতদিন বক্স অফিস কাপানোর পর এবার ওটিটিতে আসছে আহান-অনিতের ‘সাইয়ারা’।(Saiyaara) জানা গিয়েছে, জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে আগামী শুক্রবার, ১২ সেপ্টেম্বর থেকে বিশ্বের ১৯০টি দেশে স্ট্রিমিং হবে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’।

আরও পড়ুনঃ Djokovic Greece: নোভাক জোকোভিচ এখন গ্রিসের বাসিন্দা! দুই সন্তানকে ভর্তি করালেন এথেন্সের স্কুলে

উল্লেখ্য, মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছিল চলতি বছরের ১৮ জুলাই। ছবি মুক্তির পর থেকেই আহান-অনীতের প্রসংশায় পঞ্চমুখ সকলে। ছবিটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পায়। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন স্টার কিড আহান পান্ডে। অন্যদিকে ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে অনীত পাদ্দাকে। ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’-তে অভিনয় করেছেন অনীত।(Saiyaara)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

‘সাইয়ারা’ ছবিতে ফুটে উঠেছে এক নিখাদ প্রেম ভালোবাসার গল্প। যে কোনো পরিস্থিতিতে ভালবাসার মানুষটার হাত না ছেড়ে তাঁকে জাপটে ধরে রাখার গল্প। যা মন কেড়েছে আপামর দেশবাসীর। ছবির প্রতেকটি গান ব্যাপক জনপ্রিয় গিয়েছে। ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে কাপিয়ে যাচ্ছে ‘সাইয়ারা’। মাত্র ৫০ কোটি বাজেটে তৈরি এই ছবি ইতিমধ্যেই বিশ্বব্যাপি ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সবমিলিয়ে বলাই যায় বড় পর্দায় ঝড় তোলার পর এবার ওটিটিতেও ঝড় তুলবে মোহিত সুরি পরিচালিত আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’।(Saiyaara)