বিনোদন

শুরু ‘মেন্টাল’-এর প্রচার, মঞ্চ কাঁপালেন যশরত

Promotion of 'Mental' begins

The Truth Of Bengal : মেন্টাল ছবির হিট গান কী এমন গান বানাইসে এই বুলি এখন ইয়ং জেনেরেশনের মুখে মুখে ঘুরছে। আর একেই হাতিয়ার করে ছবির প্রচারে নেমে পড়লেন টলিউডের হিট জুটি নুসরত ও যশ। বুধবার নৈহাটি বঙ্কিমচন্দ্র কলেজে গিয়ে ছাত্রদের সামনে নেচে গেয়ে মেন্টালের প্রচার সারলেন যশরত।

অন্যদিকে, শুক্রবার বারাসত গভঃ কলেজেও উঠে এল একই ছবি। টলিউড তারকা জুটিকে পেয়ে ছাড়তেই চাইল না কলেজের ছাত্রছাত্রীরা। প্রিয় তারকাদের সঙ্গে সেলফি থেকে নাচ সবকিছুই ধরা পড়ল ক্যামেরায়। আর ছোটদের ভালবাসায় আপ্লুত হয়ে পড়েন যশ ও নুসরত।

প্রসঙ্গত, ‘মেন্টাল’ ছবিতে রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে যশ দাশগুপ্তকে। তার পাশেই রয়েছেন অভিনেত্রী নুসরত। ঠিক যেন দুই চরিত্র একে অপরের পরিপূরক। আর ঠিক সেভাবেই দুজনে একসঙ্গে বিভিন্ন কলেজে চুটিয়ে ছবির প্রচার করলেন যশরত।

 

FREE ACCESS

Related Articles