Bangaluru: তরুণকে অপহরণ করে নির্যাতন, বেঙ্গালুরুতে গ্রেফতার ৮
এরজেরেই একটি গাড়িতে করে তাঁকে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়।
Truth of Bengal: প্রাক্তন প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তুলে কুশল নামে এক তরুণকে অপহরণ করে বেধড়ক মারধর করল একদল যুবক। শুধু তাই নয়, ওই নির্যাতনের ঘটনার ভিডিয়ো করে ছড়িয়ে দেয় অভিযুক্তরা। ভিডিওতে দেখা যায়, কুশলের জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে, এমনকী তাঁকে যৌনাঙ্গে আঘাতও করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বেঙ্গালুরুতে ছড়িয়েছে চাঞ্চল্য।(Bangaluru)
[আরও পড়ুনঃ Ben Stokes: লর্ডস টেস্টের আগে ইংল্যান্ড দলে অ্যাটকিনসন]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুশলের সঙ্গে এক তরুণীর দু’বছরের সম্পর্ক ছিল, যা কিছু মাস আগে ভেঙে যায়। বিচ্ছেদের পর ওই তরুণীর নতুন সম্পর্ক তৈরি হয় এক যুবকের সঙ্গে। সেই সম্পর্ক সহ্য করতে পারেননি কুশল। অভিযোগ, সেই রাগ থেকেই প্রাক্তন প্রেমিকাকে একাধিক অশ্লীল মেসেজ পাঠাতেন তিনি। এরজেরেই একটি গাড়িতে করে তাঁকে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর জামাকাপড় ছিঁড়ে দিয়ে বেধড়ক মারধর করা হয়। চরমভাবে লাঞ্ছিত কুশলের উপর অত্যাচারের সময় ভিডিয়ো রেকর্ড করে অভিযুক্তদেরই একজন। সেই ভিডিয়োতে এক অভিযুক্তকে বলতে শোনা যায়, ‘ ২০২৪ সালে রেনুকাস্বামীকে যেমন মারা হয়েছিল, তেমনই কুশলের সঙ্গেও হবে। ’ পুলিশের অনুমান, গত বছর কর্নাটকের রেনুকাস্বামী হত্যা কাণ্ড থেকে অনুপ্রেরণা নিয়েই এই অত্যাচার চালানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে তারা অর্থসংক্রান্ত বিবাদের কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু জিজ্ঞাসাবাদের চাপে পড়ে পরে তারা নিজেরাই অপরাধ কবুল করে নেয়।(Bangaluru)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, ২০২৩ সালে কর্নাটকের চিত্রদুর্গে রেনুকাস্বামী নামে এক ব্যক্তিকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা দর্শন-এর বিরুদ্ধে। অভিযোগ ছিল, দর্শনের সঙ্গিনী পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠাতেন রেনুকাস্বামী। সেই রাগেই তাঁকে অপহরণ করে হত্যা করা হয় বলে দাবি করা হয়। ওই মামলার তদন্ত এখনও চলছে। পুলিশ জানিয়েছে, কুশলের উপর এই ভয়াবহ নির্যাতন অত্যন্ত নিন্দনীয় এবং গুরুতর অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, যৌন হেনস্থা, আক্রমণ এবং তথ্যপ্রযুক্তি আইনে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পর বেঙ্গালুরুজুড়ে নিরাপত্তা ও যুব সমাজে অপরাধ প্রবণতা নিয়ে প্রশ্ন উঠছে।(Bangaluru)






