রাজ্যের খবর

Leopard Attack: ডুয়ার্সে ফের চিতা হামলা, বামনডাঙ্গার চা বাগানে গুরুতর আহত সর্দার !

A leopard pounced on tea estate guard Hiralal Orao in Bamandanga, Dooars — injuring his face and back.

Truth Of Bengal: ডুয়ার্সের চা বাগানে লেপার্ডের আনাগোনা অব্যাহত। আবারো চা বাগানে লেপার্ডের হামলায় জখম হলেন চা বাগানের এক সর্দার। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের ঘটনা।আহত সর্দারের নাম হীরালাল ওরাও, তিনি বামনডাঙ্গা চা বাগানের জয় বাংলা লাইনের বাসিন্দা(Leopard Attack)। জানা গেছে, এদিন বামনডাঙ্গা চা বাগানে হীরালাল ওরাও ও আরেক সর্দার চা বাগানের শ্রমিকদের কাজে লাগিয়ে বাগানের রাস্তার উপরে দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকা চা বাগানে ভিতর থেকে একটি লেপার্ড হীরালালের ওপর ঝাঁপিয়ে পড়ে।

[আরও পড়ুনঃ Lalgola: লালগোলায় ফের বাংলাদেশী অনুপ্রবেশ! গ্রেফতার ৫ বিদেশি ও ২ ভারতীয় সহায়তাকারী]

তার বুক, পিঠ, গাল ও নাকে থাবা বসিয়ে দেয়। এই দেখে পাশে থাকা সর্দার ঘাবড়ে গিয়ে দৌড়ে পালাতে শুরু করে(Leopard Attack)। এরপর লেপার্ডটি সেই সর্দারের পিছু নেওয়ার চেষ্টা করে। কিন্তু এরপর লেপার্ডটি চা বাগানের ভিতরে ঢুকে পড়ে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিকে চা বাগানের অন্যান্য শ্রমিকরা হীরালালকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে‌(Leopard Attack)। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। চা বাগানে লেপার্ডের আনাগোনা বাড়ায় রীতিমতো আতঙ্কিত চা বাগানে শ্রমিকরা।

Related Articles