বিনোদন

আর দ্বিতীয় কাউকে পাবে না, শাহরুখের প্রশংসা অনুরাগের

সাক্ষাৎকারে চিত্র পরিচালক জানান যে হংসরাজ কলেজে তিনি কিং খানের জুনিয়র ছিলেন।

Truth Of Bengal: তিন দশকেরও বেশি সময় ধরে দেশের সিনেমাপ্রেমীদের মনে রাজত্ব করে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। একের পর এক হিট ছবি ও বিভিন্ন রোলের মাধ্যমে তিনি মন জয় করেছেন দর্শকদের। তবে শুধু রিল লাইফ নয়, রিয়েল লাইফেও তিনি একজন প্রকৃত হিরো। যখনই সমাজসেবার বিষয় ওঠে, তখনই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশিষ্ট চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ জানান কেন শাহরুখ খানের তুলনা হয় না অন্য কারোর সঙ্গে বা কি তাঁর গুণ।(Sharukh Khan)

[আরও পড়ুন: Hilsa Export: বিশ্বকর্মা পুজোতেই খুলল ভাগ্য: বৃহস্পতিবার থেকে কলকাতায় মিলছে বাংলাদেশের ইলিশ]

সাক্ষাৎকারে চিত্র পরিচালক জানান যে হংসরাজ কলেজে তিনি কিং খানের (Sharukh Khan) জুনিয়র ছিলেন। অনুরাগ বলেন, “একটা গোটা সিনেমা হল বুক করা হয়েছিল কলেজের ছাত্রদের তরফ থেকে ১৯৯২ সালে শাহরুখের দিওয়ানা দেখার জন্য। সকলের ম্বা সিনেমা হলে দেখতে গিয়েছিলাম। শাহরুখ যখন এন্ট্রি নেয়, তখন দর্শকাসনে সকলে এতটাই উচ্ছাসিত হয়ে গিয়েছিল যে কোনও সংলাপ শোনা যাচ্ছিল না। আবেগে ভেসে গিয়েছিল সারা কলেজ।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তিনি আরও বলেন, “আমি একজন বড় ভক্ত অমিতাভ বচ্চনের। পান চিবোতে চিবোতে শাহেনশা দেখতে গিয়েছিলাম। শাহরুখের ছবি দেখতে গিয়েও একই অনুভূতি হয় এবং ওর ভক্ত হয়ে যাই। এছাড়া শাহরুখ একজন মেধাবী ছাত্র ছিলেন। আমার কলেজের সিনিয়র। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো, সবেতেই তিনি এগিয়ে ছিলেন। অভিনয়তেও তিনি এগিয়ে। ওঁর পর আর দ্বিতীয় কাউকে পাবে না দর্শক। উনি এক এবং অদ্বিতীয়।”(Sharukh Khan)

প্রসঙ্গত, সিনেমা ছাড়া সিরিয়ালেও অভিনয় করেছেন শাহরুখ খান। ১৯৯২ সালে দিওয়ানা ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর বাজিগর, ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে শুরু করে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর জুলিতে রয়েছে জাতীয় পুরস্কারও। আইপিএলে তাঁর দল রয়েছে, যার নাম কলকাতা নাইট রাইডার্স। তিনবার ট্রফিও জিতেছে সেই দল।(Sharukh Khan)

Related Articles