বিনোদন

Deepika-Sharukh: আইনি জটে শাহরুখ-দীপিকা, দায়ের হল এফআইআর!

সূত্রের খবর, ইতিমধ্যেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রাজস্থানের ভরতপুরে।

Truth Of Bengal: বলিউডের দুই তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তাঁদের ছবি মানেই সিনেমাহলে উপচে পড়া ভিড়। শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘কিং ‘ নিয়ে। অন্যদিকে দীপিকা ব্যস্ত তাঁর মেয়ে দুয়াকে নিয়ে। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজেও যোগ দিয়েছেন অভিনেত্রী। এরমধ্যেই আইনি জটিলতায় পড়লেন দুই তারকা। সূত্রের খবর, ইতিমধ্যেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রাজস্থানের ভরতপুরে। কীর্তি সিং নাম ভরতপুরের বাসিন্দা এক আইনজীবী এফআইআর দায়ের করেছেন।(Deepika-Sharukh)

[আরও পড়ুন: Serial Thief: ‘চুরি’তে শতক পার, অবশেষে পুলিশের জালে কীর্তিমান ‘চোর’ ]

তবে কি কারণে অভিযোগ দুই তারকার মধ্যে জানেন কি? জানা গিয়েছে, কীর্তি সিং নামে ওই ভরতপুরের বাসিন্দা ২০২২ সালে একটি গাড়ি কেনেন। যার জন্য অগ্রিম দিয়েছিলেন ৫১ হাজার টাকা। বাকিটা ঋণ নেন। আইনজীবীর অভিযোগ, গাড়িটি কেনার পর থেকেই নানারকম যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কিছুদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড়সড় সমস্যা দেখা দেয়। তাঁর অভিযোগ, গাড়ি থেকে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারত।(Deepika-Sharukh)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

গাড়ি প্রস্তুতকারী সংস্থার কাছেও গোটা বিষয়টা জানান কীর্তি। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ। এক পর্যায়ে বিরক্ত হয়েই গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরেই নাম রয়েছে শাহরুখ ও দীপিকার। আসলে ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ ও দীপিকা। তাঁরা গাড়ির প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে জুড়েছে তাঁদের নাম। যদিও এই বিষয়ে এখনো দুই তারকার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই খবর সামনে আসার পর উদ্বিঘ্ন তাদের অনুরাগীরা।(Deepika-Sharukh)

Related Articles