কলকাতাবিনোদন

Sharukh Khan: গুরুতর আহত শাহরুখ কিং খান, এক্স-এ আরগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যাযয়ের

শাহরুখ খানকে 'ভাই' সম্বোধন করে তার সুস্থতা কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Truth of Bengal:  বলিউড বাদশা শাহরুখ খানের ( Sharukh Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। অনেকদিন আগেই শুরু হয়েছিল ছবির শুটিং। কিং খানও জমিয়ে শুটিং করছিলেন। তার মধ্যেই ঘটে গেল বিপত্তি। ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ খান। বলিউড সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান বাদশা। আঘাত এতটাই গুরুতর যে শাহরুখকে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন মুলুকে। সূত্রের খবর, পেশিতেই আঘাত পেয়েছেন শাহরুখ খান। সেই কথা জানতে পেরে শাহরুখ খানের দ্রুত আরোগ্য কামনা করে একটি আন্তরিক বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুনঃ Olivia Smith: মহিলা ফুটবলে ইতিহাস! ১১ কোটির রেকর্ড ট্রান্সফারে আর্সেনালে অলিভিয়া স্মিথ]

সূত্রের খবর, ‘কিং’ ছবির মারপিটের দৃশ্যের শুটিং করতে গিয়েই এই বিপত্তি। স্টান্ট করতে গুরুতর জখম হলেন অভিনেতা ( Sharukh Khan)। আঘাত গুরুতর হওয়ায় আগামী এক-দু’ মাস শাহরুখ খানকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই এখনই শুটিং শুরু করতে পারবেন না তিনি। শাহরুখ অসুস্থ হওয়ার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে ছবির শুটিংও। আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক কিংবা অক্টোবর মাসের মাঝামাঝি ‘কিং’ ছবির শুটিং শুরু হবে। যদিও এখনো অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। শাহরুখ খানের আহত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে তার সুস্থতা কামনা করে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখ খানকে ‘ভাই’ সম্বোধন করে তার সুস্থতা কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ছবি ‘কিং’ ছবির পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Sharukh Khan)। প্রথমবার পর্দায় কন্যা সুহানার সঙ্গে একফ্রেমে দেখা যাবে শাহরুখকে। এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। সূত্রের খবর, ২০২৬ সালে মুক্তি পেতে পারে এই ছবি। সবমিলিয়ে ছবিতে তাবড় তারকাদের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Related Articles