বিনোদন

পরকীয়া বিতর্কে ফের উত্তাল বলিউড! ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দাকে কটাক্ষ স্ত্রী সুনীতার

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে চর্চিত প্রেমিকা ও অভিনেত্রী কোমলের সঙ্গে গোবিন্দা ফ্রেমবন্দি হতেই তাঁদের দাম্পত্য সম্পর্কের এই পুরোনো বিতর্ক আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

Truth of Bengal: বলিউড অভিনেতা গোবিন্দার দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে, যা নিয়ে তাঁর স্ত্রী সুনীতা আহুজাও পুরোপুরি অবগত। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তার তারকা স্বামীর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তবে দাম্পত্যে নানা জটিলতা তৈরি হলেও সুনীতা কখনো সংসার ভাঙার সিদ্ধান্ত নেননি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে চর্চিত প্রেমিকা ও অভিনেত্রী কোমলের সঙ্গে গোবিন্দা ফ্রেমবন্দি হতেই তাঁদের দাম্পত্য সম্পর্কের এই পুরোনো বিতর্ক আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই গোবিন্দার স্ত্রী সুনীতা অত্যন্ত ক্ষুব্ধ। অভিনেতার পরকীয়া এবং বয়সে অনেকটাই ছোট অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সুনীতা সপাট জবাবে জানান, ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’ প্রবাদের মতোই ওঁর মতিভ্রম হয়েছে, তাই এমন কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছেন। গোবিন্দাকে অনুরাগীরা ‘হিরো নম্বর ওয়ান’-এর জায়গায় ‘চিটার নম্বর ওয়ান’ ভাবছেন কি না—এই প্রশ্নের উত্তরে অবশ্য সুনীতা কিছুটা সাবধানী মেজাজে জানান, এই উত্তরটি ভক্তদেরই দেওয়া উচিত। তিনি মুখ খুললেই মানুষ তা নিয়ে নানা রসিকতা করে, তাই এই বিষয়ে তিনি আর আগ্রহ দেখাতে চান না।

অন্যদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে গোবিন্দাও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পাল্টা সুনীতাকে কটাক্ষ করেছেন। গোবিন্দার দাবি, তাঁর ব্যক্তিগত জীবন ও সম্পর্কের খবর প্রকাশ্যে এনেই সুনীতা লাইমলাইটে থাকছেন। নিজের প্রচার বা সাফল্যের জন্য সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ্যে আনা সহজ পথ হলেও বিষয়টি সুনীতা খুব কৌশলে পরিচালনা করেন। তবে স্ত্রীর এসব সমালোচনা ও কাদা ছোড়াছুড়ির মধ্যেও তিনি ভালোবাসা খুঁজে পান বলেই ইঙ্গিত দিয়েছেন এই প্রবীণ অভিনেতা।