বিনোদন

Ranbir Singh: রণবীরের ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ে ‘খাদ্যে বিষক্রিয়া’! প্রকাশ্যে আসল কারণ

প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, “ভারতীয় সিনেজগতের অন্যতম মেগাবাজেটের সিনেমা ‘ধুরন্ধর’।

Truth of Bengal: রণবীর সিংয়ের (Ranbir Singh) নতুন ছবি ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। ছবিটির শ্যুটিংও চলছিল জোরকদমে। কিন্তু তার মধ্যেই হঠাৎ করেই ঘটে যায় অঘটন। ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ছবির প্রায় ১২০ জন সদস্য। শোনা গিয়েছিল, খাবার থেকে বিষক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলেন সকলে। বমি, মাথাব্যথা আবার কেউ বা পেট ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়। এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় ‘ধুরন্ধর’ ছবির শুটিং। এই ঘটনার পর থেকেই ছবির প্রযোজনা সংস্থার ভূমিকা প্রশ্নের মুখে পড়ছিল।

[আরও পড়ুনঃ Ajit Agarkar: প্রধান নির্বাচক অজিত আগরকরের মেয়াদ বাড়ল বিসিসিআই]

বিতর্কের মুখে অবশেষে জানা গেল আসল কারণ। প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, “ভারতীয় সিনেজগতের অন্যতম মেগাবাজেটের সিনেমা ‘ধুরন্ধর’। তাই বাজেট কমিয়ে নিম্নমানের খাবার পরিবেশন করার প্রশ্নই উঠছে না। লেহতে শুটিং করা ভীষণই চ্যালেঞ্জিং। আমাদের ইউনিটে তিনশোজন সদস্য রয়েছে। আসলে গোটা লেহ জুড়ে মুরগির মাংসে দূষণের সমস্যা জেরেই এমন অনভিপ্রেত ঘটনা ঘটেছে। টিম ‘ধুরন্ধর’ও আউটডোর শুটিংয়ে গিয়ে ওই একই মাংস খেয়েছে। যার ফলে অসুস্থ হয়ে পড়েছে তারা। তবে বাজারে এসব ভুয়ো খবর রটায় ভীষণ হাসি পাচ্ছে!” ওই ব্যক্তির সংযোজন, “আমাদের সেটে কলাকুশলীদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে সবসময়ে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়।(Ranbir Singh)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

তাই যারা হাসপাতালে ভর্তি ছিল, তারা ফিরে শুটিংয়ে যোগ দিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আপাতত শেষ পর্যায়ের শুট চলছে। লেহতে আরও কয়েক সপ্তাহের শুটিং বাকি রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি মুম্বইতে ফিরব আমরা।” ঘটনাটি ঘটে গত ১৭ আগস্ট রবিবার। সেই সময় লাদাখের লেহ-তে শুটিং চলছিল ‘ধুরন্ধর’ ছবির। স্বাভাবিকভাবেই এই অঘটনের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং। উল্লেখ্য, রণবীর সিং ছাড়াও ‘ধুরন্ধর’ ছবিতে দেখা যেতে চলেছে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল থেকে আর মাধবনের মতো তাবড় তারকাদের। আগামী ৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে রণবীর সিং এর নতুন ছবি ‘ধুরন্ধর’।(Ranbir Singh)

Related Articles