Ranveer Singh: জন্মদিনে বড় উপহার, ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুক টিজার প্রকাশ্যে আনলেন রণবীর
On his birthday, Ranveer Singh surprises fans with the intense first-look teaser of Dhurandhar, co-starring Sanjay Dutt, Akshaye Khanna, Arjun Rampal, and R. Madhavan.
Truth Of Bengal: রণবীর সিং। যেকোনো চরিত্রে সমান সাবলীল তিনি (Ranveer Singh)। কখনও অ্যাকশন হিরো কখনও ‘আলাউদ্দিন খিলজি’র মত খলনায়ক, কখনও আবারও কমেডি চরিত্র। সব চরিত্রেরই নিজেকে মেলে ধরেন রণবীর। আর রবিবার রণবীর সিংয়ের জন্মদিন। আর নিজের জন্মদিনেই অনুরাগীদের জন্যে বড় উপহার দিলেন অভিনেতা। নিজের জন্মদিনে নতুন লুকে ধরা দিলেন রণবীর সিং। প্রকাশ্যে আনলেন তাঁর নতুন ছবির ঝলক। যা দেখে রীতিমতো অবাক অনুরাগীরা।
View this post on Instagram
নিজের জন্মদিনেই রণবীর তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর’- এর ফার্স্ট লুক নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বহুদিনের জমে থাকা প্রতিশোধ নেওয়ার সংলাপ বলতে শোনা যায় অভিনেতাকে। এক কথায় ছবির ফার্স্ট লুক টিজারে রাফ এন্ড টাফ ভূমিকাতেই ধরা দিলেন অভিনেতা। তবে শুধুমাত্র রণবীর একা নজর করেছেন তা নয় পাশাপাশি ফার্স্ট লুকের প্রচার ঝলকে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন প্রমুখ (Ranveer Singh)।
ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তাঁরা। ছবির পরিচালনায় আদিত্য ধর। চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘ধুরন্ধর’। স্বাভাবিকভাবেই বহুদিন পর আবারো রণবীরকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, রণবীর সিং এর বিগত কয়েকটা ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। খুব একটা দাগ কাটতে পারেনি দর্শকমনে। তবে তাঁর হাতে রয়েছে বিগ বাজেট ছবি। ‘ডন ৩’ -এ দেখা যেতে চলেছে রণবীরকে। পাশাপাশি চলতি বছরেই আসছে তাঁর ছবি ‘ধুরন্ধর’। এখন দেখার বক্স অফিসে কত ঝড় তুলতে পারে এই ছবি (Ranveer Singh)।






