খেলা

Ajit Agarkar: প্রধান নির্বাচক অজিত আগরকরের মেয়াদ বাড়ল বিসিসিআই

কয়েক মাস আগেই উনি প্রস্তাব গ্রহণ করেছেন।’ আগরকরকে চুক্তি বাড়ানোর প্রস্তাব কয়েক মাস আগেই দেওয়া হয়েছিল, যা তিনি ইতিমধ্যেই গ্রহণ করেছেন।

Truth of Bengal: ভারতীয় দলের প্রধান নির্বাচক পদে মেয়াদ বাড়ল অজিত আগরকরের। বোর্ড সূত্রের খবর, প্রাক্তন অলরাউন্ডারকে আরও এক বছর দায়িত্বে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ফলে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্বাচকপ্রধান হিসেবে কাজ করবেন আগরকর। এই প্রসঙ্গে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ওঁর অধীনে ভারত ট্রফি জিতেছে এবং দলেও অনেক বদল হয়েছে। তাই ২০২৬-এর জুন পর্যন্ত ওঁর চুক্তি বাড়ানো হয়েছে। কয়েক মাস আগেই উনি প্রস্তাব গ্রহণ করেছেন।’ আগরকরকে চুক্তি বাড়ানোর প্রস্তাব কয়েক মাস আগেই দেওয়া হয়েছিল, যা তিনি ইতিমধ্যেই গ্রহণ করেছেন। সূত্রের দাবি, তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়ার সাফল্যই এই সিদ্ধান্তের মূল কারণ (Ajit Agarkar)।

আরও পড়ুনঃ Jammu & Kashmir: পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, জম্মু ও কাশ্মীর পুলিশের ৬ জনকে গ্রেফতার করল সিবিআই

নির্বাচকপ্রধান থাকাকালীন ভারত একের পর এক বড় টুর্নামেন্টে সাফল্য পেয়েছে। তারমধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠা, টি-২০ বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, এশিয়া কাপ জয় সবই রয়েছে তালিকায়। তবে আগরকরের মেয়াদ বাড়লেও তাঁর প্যানেলের বাকি সদস্যদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। বর্তমানে নির্বাচক কমিটিতে রয়েছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ। বোর্ডের বার্ষিক সভায় তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শোনা যাচ্ছে, সাউথ জোনের নির্বাচক শরদকে ছেঁটে ফেলা হতে পারে এবং নতুন নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। বাকি তিন সদস্যের অবস্থান নিয়েও আলোচনা হবে (Ajit Agarkar)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ভারতীয় ক্রিকেট এখন এক নতুন অধ্যায়ের সূচনা করছে। কোচ গৌতম গম্ভীর ও তরুণ অধিনায়ক শুভমান গিল-সূর্যকুমার যাদবের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের টিম ইন্ডিয়া। তাই নির্বাচকপ্রধান পদে ধারাবাহিকতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুম্বইয়ের প্রাক্তন তারকা আগরকর দেশের জার্সি গায়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে সংগ্রহ করেছেন ৩৪৯টি আন্তর্জাতিক উইকেট এবং ব্যাট হাতে করেছেন ১৮৫৫ রান। অভিজ্ঞতা ও দৃঢ়তা এই দুই গুণের জন্যই আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটি এখন সমালোচনার ঊর্ধ্বে (Ajit Agarkar)।

Related Articles