Online Gaming: রাজ্যসভায় পাস বিল: অনলাইন গেমিং-এ ২০,০০০ কোটি-র ক্ষতি! দাবি অশ্বিনী বৈষ্ণবের
আগেই তিনি জানান, গত ৩ বছরে সরকার অনলাইন গেমিং শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে কাজ করেছে।
Truth Of Bengal: বৃহস্পতিবার রাজ্যসভায় পাস হয়েছে অনলাইন গেমিং বিল (Online Gaming)। সভায় বিল উপস্থাপন করার সময় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতে প্রায় ৪৫ কোটি মানুষ অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অর্থ হারাচ্ছেন। তিনি আরও জানান, অনলাইন গেমিংয়ের কারণে বার্ষিক ক্ষতির পরিমাণ আনুমানিক ২০,০০০ কোটি টাকা।
Ashwini Vaishnaw reveals ₹20,000 Cr annual loss for 45 Crore people on gaming apps#OnlineMoneyGames #GamingAddiction #FinancialLoss #MiddleClassYouth pic.twitter.com/6Afx4zIn5j
— Business Today (@business_today) August 21, 2025
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, অনলাইন গেম (Online Gaming) টাকার প্রতারণা এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দিতেও ব্যবহৃত হয়। বৈষ্ণব এও বলেন, সরকার “বড় লোকেদের” বিরুদ্ধে পদক্ষেপ নেবে যারা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
আগেই তিনি জানান, গত ৩ বছরে সরকার অনলাইন গেমিং শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে কাজ করেছে। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বৈষ্ণব বলেন, এই বিলের উদ্দেশ্য হল অনলাইন গেমিংয়ের “ভাল দিকগুলোকে উৎসাহিত ও এগিয়ে নিয়ে যাওয়া।” বিশেষত গেম ডেভেলপমেন্টকে উৎসাহিত করে ভারতকে একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজিস (IICT) এর মতো প্রতিষ্ঠান ভূমিকা রাখবে।
লোকসভায় বুধবারই অনলাইন গেমিং বিল (Online Gaming) পাস হয়েছিল। এই বিলের লক্ষ্য ই-স্পোর্টস এবং অনলাইন গেমিংকে উৎসাহ দেওয়া, তবে অনলাইন টাকার গেমিংকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা।
राष्ट्रीय गीत ‘वंदे मातरम्’ की धुन के साथ संपन्न हुआ #RajyaSabha का 268वां सत्र.#MonsoonSession2025 pic.twitter.com/NyopmcdUUZ
— SansadTV (@sansad_tv) August 21, 2025
বিলে ক্ষতিকর অনলাইন টাকার গেম পরিষেবা, বিজ্ঞাপন এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি দক্ষতা, ভাগ্য বা উভয়ের ভিত্তিতে পরিচালিত যেকোনও ধরনের অনলাইন টাকার গেম অফার, চালানো বা সুবিধা দেওয়া সম্পূর্ণরূপে বেআইনি ঘোষণা করা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্ল্যাটফর্মে বৈঠকের সময় বলেন, বর্ষাকালীন অধিবেশন ছিল ফলপ্রসূ কারণ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। অনলাইন গেমিং বিলকে (Online Gaming) আলাদা করে উল্লেখ করে মোদী বলেন, এটি এমন একটি সংস্কার যার দূরগামী প্রভাব থাকবে এবং যা সরাসরি জনসাধারণকে প্রভাবিত করবে। সূত্র অনুযায়ী জানা যায়, তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, “তারা কেবল বিঘ্ন ঘটানোর কাজেই ব্যস্ত ছিল।”






