বিনোদন

অবশেষে ‘স্বস্তি’ রিয়ার! বিদেশযাত্রার ছাড়পত্র বম্বে হাইকোর্টে

Truth Of Bengal: অবশেষে স্বস্তি রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)। বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিল বোম্বে হাইকোর্ট। ফলে এখন যেকোন সময় বিদেশ ভ্রমণ করতে পারবেন তিনি। প্রায় ৫ বছর পর মিলল অব্যাহতি।

আরও পড়ুনঃ India Arctic Expansion: আর্কটিকের নতুন ‘নর্দার্ন সি রুট’-এ কেন্দ্রীয় ভূমিকা চাইছে রাশিয়া, সুযোগ দেখছে ভারত

২০২০ সালে মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)। সেই সময় রিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। তাঁর মৃত্যুর অভিযোগ ওঠে রিয়ার নামে। এমনকি রিয়া তাঁকে আত্মহত্যায় প্ররোচিত করেছে, এমন অভিযোগও করা হয়। পাশাপাশি, টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু পুলিশ তাঁকে মাদকযোগের অভিযোগে গ্রেফতার করে। এরপর প্রায় ১ মাস সংশোধনাগারে ছিলেন অভিনেত্রী। তারপরেই জামিন হয় তাঁর। কিন্তু সেটি ছিল শর্তসাপেক্ষ। (Rhea Chakraborty)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

শর্তানুযায়ী, বিদেশে ভ্রমণের জন্য তাঁকে বিশেষ আদালত থেকে অনুমতি নিতে হবে। তাঁর পাসপোর্টটি জমা রাখতে হবে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) এর কাছে। তবে আদালত তাঁর এই শর্ত থেকে মুক্তি দেন। এমনকি তাঁর পাসপোর্টও ফিরিয়ে দেওয়ার কথাও জানানো হয়। (Rhea Chakraborty)

প্রসঙ্গত, কয়েক মাস আগে এই নির্দিষ্ট শর্তগুলো তুলে নেওয়ার আবেদন করেন রিয়ার আইনজীবী আয়াজ খান। বম্বে হাইকোর্টের বিচারপতি নীলা কে গোখলের কাছে বলেন, গত চার বছর ধরে আদালতের দেওয়া সমস্ত শর্ত ও বিধিনিষেধ মেনে চলেছেন রিয়া। একজন অভিনেত্রী হিসাবে শুটিং এর জন্য তাঁকে প্রায়ই দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে তাঁর। প্রতিটি কারণের জন্য আলাদা করে অনুমতি নেওয়ার বিষয়টি সময়সাপেক্ষ। এর ফলে কাজও হাতছাড়া হচ্ছে রিয়ার। এই কারণগুলিকে সামনে রাখেন আইনজীবী।

এই আবেদন শোনার পর বিরোধীতা করেন এনসিবির এক আধিকারিক। এস কে হালওয়াসিয়ার দাবি করেন, গুরুতর অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয়। একজন অভিনেত্রী হওয়ার সুবাদে কোন সুবিধা তাঁর প্রাপ্য নয়। তাই শর্তগুলো তুলে নেওয়ার কোনও প্রশ্ন নেই। এমনকি, তাঁর আশঙ্কা, রিয়া বিদেশে গেলে আর ফিরবেন না। তবে রিয়ার আবেদনটিকেই গ্রাহ্য করে আদালত। (Rhea Chakraborty)

আদালত জানায়, রিয়া কোনও শর্ত ভাঙেননি। সব সময় বিশেষ আদালতের অনুমতি নিয়েই বিদেশভ্রমণ করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসেছেন। এই বিষয়গুলি বিবেচনা করে তাঁর উপর থেকে শর্তগুলি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আগামীদিনেও রিয়াকে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দিতে হবে। তদন্তেও সহযোগিতা করতে হবে। পাসপোর্ট ফেরত পেলেও, বিদেশভ্রমণের আগে তদন্তকারীদলগুলিকে সবটা জানিয়ে যেতে হবে। এমনকি বিদেশে গিয়েও ফোন সুইচ অন রাখতে হবে। ফলে, আপাতত কড়া শর্তের থেকে মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী। (Rhea Chakraborty)

 

 

Related Articles