Tom Cruise: মিশন ইমপসিবল রিয়েল লাইফে! মহাকাশে গিয়ে বিয়ে করছেন টম ক্রুজ ও অ্যানা ডি আর্মাস
যদিও টম ক্রুজ় (৬৩) এবং অ্যানা ডি আর্মাস (৩৭) কেউই এখনও তাঁদের সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি, তবুও হলিউডের অন্দরমহলে এই গুঞ্জন জোরদার।
Truth of Bengal: হলিউডের গুঞ্জন এখন তুঙ্গে! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা টম ক্রুজ এবং তাঁর প্রেমিকা, অভিনেত্রী অ্যানা ডি আর্মাস। তবে এই তারকা জুটির বিয়ের খবর যতটা না আকর্ষণীয়, তার চেয়ে বেশি চমকপ্রদ তাঁদের বিয়ের স্থান নির্বাচন। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, টম ও অ্যানা তাঁদের বিয়েটি আর পাঁচটা সাধারণ অনুষ্ঠানের মতো করতে চান না—তাঁদের পরিকল্পনা নাকি মহাকাশে বিয়ে করার! যদিও টম ক্রুজ় (৬৩) এবং অ্যানা ডি আর্মাস (৩৭) কেউই এখনও তাঁদের সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি, তবুও হলিউডের অন্দরমহলে এই গুঞ্জন জোরদার। শোনা যাচ্ছে, তাঁরা তাঁদের বিশেষ মুহূর্তকে ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে চান (Tom Cruise)।
সূত্র অনুযায়ী, টম ক্রুজ় মহাকাশ ভ্রমণ নিয়ে বিশেষভাবে অবসেসড। তাই মহাকাশে বিয়ের বিষয়টি তাঁকে বেশ উত্তেজিত করেছে। শুধু স্পেসে গিয়ে বিয়েই নয়, স্কাই-ডাইভিং-এর মতো রোমাঞ্চকর কর্মকাণ্ডও তাঁদের পরিকল্পনার অংশ। যদিও বাগদান এখনও সম্পন্ন হয়নি, তবুও ঘনিষ্ঠদের মতে, অ্যানাকে নিয়ে টম যে গুরুত্বপূর্ণ কিছু ভাবছেন, তা স্পষ্ট (Tom Cruise)।
চলতি বছরের শুরুতেই টম ও অ্যানার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। গত জুলাই মাসে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই নেটিজেনরা তাঁদের প্রেম নিয়ে আলোচনা শুরু করেন। এখন অনুরাগীরা অপেক্ষায় আছেন কবে এই তারকা জুটি তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেবেন এবং কবে, কোথায়, কীভাবে এই অসাধারণ বিয়ে সম্পন্ন হবে। তবে কবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, তা এখনও অনিশ্চিত (Tom Cruise)।






