বিনোদন

Celebrity Romance: লন্ডনের রাস্তায় প্রেমে মজে জাহ্নবী-শিখর, ভাইরাল ভিডিয়ো

Janhvi Kapoor and Shikhar Pahariya were spotted holding hands on the streets of London.

Truth Of Bengal: তারকাদের প্রেম বরাবরই টক অব দ্যা টাউন (Celebrity Romance)। তারা কি করছেন? কোথায় যাচ্ছেন? কার সঙ্গে প্রেম করছেন সবটাই থাকে নজরে। আর যদি সেটা হয় জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া তাহলে তো কথাই নেই। তাঁরা যে প্রেম করছে সেটা এখন সবার জানা। বলিউডের বিভিন্ন পার্টি থেকে শুরু করে প্রায় সময়ই একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। ফের একবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন লাভ বার্ডস্। সম্প্রতি লন্ডনের রাস্তার একে অপরের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে জাহ্নবী-শিখরকে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তেই ভিডিয়ো এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে ঘুরছেন জাহ্নবী এবং শিখর পাহাড়িয়া। একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে তাঁকে। জাহ্নবীর পরনে কালো টিউব টপ এবং ছাই রঙের ট্রাউজার। শিখরের পরনে পেস্তা রঙের টি-শার্ট এবং অফ হোয়াইট প্যান্ট। তাঁদের সঙ্গে ছিলেন বোন খুশি কাপুরও। আর জাহ্নবী-শিখরের এই প্রেমে ভরা মুহূর্ত নজর কেড়েছে সকলের। নেটিজেনরা বলছেন, ‘এভাবেই জুটিতে প্রেমে থাকুন’ (Celebrity Romance)।

[আরও পড়ুন: West Bengal Monsoon: বর্ষায় সতর্ক প্রশাসন, বিধানসভায় জানালেন জাভেদ খান]

উল্লেখ্য, বর্তমানে বলিউডের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন জাহ্নবী। বলিউড ছবি তো বটেই দক্ষিণী ছবিতেও ইতিমধ্যেই নিজের জাদু দেখিয়ে ফেলেছেন শ্রীদেবীকন্যা। হাতে রয়েছে একের পর কাজ। সামনেই আসছে জাহ্নবীর ছবি ‘পরম সুন্দরী’। এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। ২৫ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। এছাড়াও বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতে কাজ করছেন জাহ্নবী। সবমিলিয়ে কাজের চাপ কাটিয়ে মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে ব্যস্ত জাহ্নবী(Celebrity Romance)।

Related Articles