West Bengal Monsoon: বর্ষায় সতর্ক প্রশাসন, বিধানসভায় জানালেন জাভেদ খান
মে মাসের মধ্যে বিভিন্ন জেলার প্রশাসনের কাছে পৌঁছে যায় ত্রাণ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র।
জয় চক্রবর্তী: প্রতিবছর বর্ষায় মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। মে মাসের মধ্যে বিভিন্ন জেলার প্রশাসনের কাছে পৌঁছে যায় ত্রাণ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। শুক্রবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ বিষয়টি জানিয়েছেন ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান। বিধানসভার অধিবেশনে তিনি আরো জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই বর্ষার সময় জল জমা অঞ্চল থেকে মানুষকে সরাতে হয় বা অন্যান্য কাজের জন্য টাকার প্রয়োজন হয় (West Bengal Monsoon)।
আরও পড়ুন: Kolkata High Court: ভাতা বিতর্কে ধাক্কা খেল রাজ্য, হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ
মে মাসের মধ্যেই অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে বিশেষ ফান্ড থেকে অর্থ প্রদান করা হয়। অন্যান্য প্রদেশের নদীর জল বেড়ে যাওয়াতে উত্তরবঙ্গে খুব সমস্যা তৈরি হয়। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী বিধানসভার অধিবেশনে জানিয়েছেন, উত্তরবঙ্গের জন্য আলাদা বিভাগ রয়েছে। তাদের সঙ্গে অত্যাধুনিক যন্ত্রপাতি হয়েছে। জলে ডুবে যাওয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে উদ্ধার করার সমস্ত আধুনিক যন্ত্রপাতি সমেত এই বিভাগ সদা সতর্ক (West Bengal Monsoon)।
Truth of bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/






