Bollywood: দীর্ঘ বিরতি কাটিয়ে বলিউডে কামব্যাক সেলিনা জেটলির!
Bollywood actress Celina Jaitly is all set to make a grand comeback after 14 years.
Truth Of Bengal: একসময় বলিউডের অন্যতম পরিচিত মুখ ছিলেন সেলিনা জেটলি (Bollywood)। ‘নো এন্ট্রি’ থেকে শুরু করে ‘আপনা সপনা মানি মানি’, ‘থ্যাংক ইউ’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তারপর বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন সেলিনা। ব্যস্ত হয়ে পড়েছিলেন পরিবার, সন্তানকে নিয়ে। তবে এবার ১৪ বছর পর বলিউডে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী। আর তাঁর আবারও বলিউডে ফেরার খবরে খুশি অনুরাগীরা।
[আরও পড়ুন: Liquor Smuggling: টোটোতে মদ পাচার! চাকদহে পুলিশের জালে ধৃত চালক, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদক]
নিশ্চয়ই ভাবছেন কোন ছবিতে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে? কোন হিরোর বিপরীতে দেখা যাবে তাকে? সবটা এখনো স্পষ্ট না হলেও সম্প্রতি সেলিনার সোশাল মিডিয়ায় তাঁর একটি পোস্টে এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘কবে আপনাকে পর্দায় দেখা যাবে?’ তার প্রত্যুত্তরে সেলিনা লেখেন, ‘খুব তাড়াতাড়ি।’ ব্যাস তারপর থেকেই শুরু জল্পনা।
FB POST: https://www.facebook.com/share/v/1Fa7RNbEv9/
পাশাপাশি বলিউডে ফের কাজ করা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, “আমি এইমুহুর্তে বিদেশে রয়েছি। তাই কথা বলা সম্ভব হচ্ছে না। আমি দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে সবটা জানাবো।” এখন দেখার দীর্ঘ বিরতি কাটিয়ে কবে বলিউডে কামব্যাক করেন অভিনেত্রী। উল্লেখ্য, বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন সেলিনা। তাকে শেষ দেখা গিয়েছিল ছোট ছবি ‘সিজ়ন গ্রিটিংস’-এ। এছাড়াও তাঁর জনপ্রিয় ছবি গুলির মধ্যে অন্যতম ‘নো এন্ট্রি’, ‘আপনা সপনা মানি মানি’, ‘থ্যাংক ইউ’ (Bollywood)।





