রাজ্যের খবর

Liquor Smuggling: টোটোতে মদ পাচার! চাকদহে পুলিশের জালে ধৃত চালক, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদক

West Bengal Police arrest a Toto driver in Chakdaha with illegal country and foreign liquor. Large quantity seized

Truth Of Bengal: মাদকবিরোধী প্রচার যতই জোরদার হোক না কেন, সমাজের একাংশ এখনও সচেতনতার আলো থেকে দূরে(Liquor Smuggling)। তারই জ্বলন্ত উদাহরণ মিলল নদিয়ার চাকদহে। বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার সকালে অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক টোটোচালক, যার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণে দেশি ও বিদেশি মদ। চাকদহ থানার অন্তর্গত মনসা পোতা ষষ্ঠী তলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় থানার পুলিশ। একটি সন্দেহজনক টোটোকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

[আরও পড়ুন:  Rashtrapati Bhavan: বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ-ক্ষুব্ধ রাষ্ট্রপতি ভবন]

পুলিশ জানায়, ওই টোটোচালক কোনরকম বৈধ লাইসেন্স বা কাগজপত্র ছাড়াই টোটোতে বহন করছিল বিপুল পরিমাণ মদ(Liquor Smuggling)। চালক পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় সমস্ত অবৈধ মদ। ধৃতকে রবিবার নদিয়ার আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে, এবং তার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/

জেলা পুলিশ জানিয়েছে, সম্প্রতি মাদক ও মদ পাচার বেড়ে যাওয়ায়, অভিযান আরও জোরদার করা হয়েছে। অবৈধ মদ, মাদক ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের বিরুদ্ধে চলবে লাগাতার অভিযান। পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হবে(Liquor Smuggling)। পুলিশ প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে প্রশ্ন থেকেই যায়—সচেতনতা প্রচারের পরও সমাজের একাংশ কেন এখনো এমন অপরাধে জড়িয়ে পড়ছে? পুলিশ বলছে, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

 

Related Articles