বিনোদন

Spirit Movie: দীপিকার পর অল্লূু অর্জুন! সন্দীপ ভাঙ্গার ছবি থেকে বাদ দক্ষিণী সুপারস্টার

এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি দেখে বাদ পড়লেন দক্ষিণী সুপারস্টার অল্লূু অর্জুন। তবে কি কারণে বাদ পড়লেন অভিনেতা সেটা জানা যায়নি।

Truth Of Bengal: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে দাঁড়ানোর পর থেকেই বিতর্কের শেষ নেই (Spirit Movie)। আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন দীপিকা, ২০ কোটির কম পারিশ্রমিক ও নেবেন না, আর এই মতানৈক্যই ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। তবে এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়লেন দক্ষিণী সুপারস্টার অল্লূু অর্জুন। তবে কী কারণে বাদ পড়লেন অভিনেতা সেটা জানা যায়নি।

[আরও পড়ুন: Sodepur Case: সোদপুর নির্যাতিতা কাণ্ড: ‘পর্ন কুইন’কে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ]

সূত্রের খবর, সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং ছবিতে দেখা যাওয়ার কথা ছিল অল্লূু অর্জুনকে। তবে আপাতত সেই ছবি স্থগিত হয়ে গিয়েছে। আর এই ছবি থেকেই বাদ পড়েছেন অল্লূু অর্জুন (Spirit Movie)। আর তাঁর জায়গায় নাকি দেখা যেতে চলেছে জুনিয়র এনটিআরকে। তবে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি ছবির নির্মাতাদের তরফে।

উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’। এই ছবিতেই দেখা যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। ছবিতে দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু আট ঘণ্টার বেশি কাজ চাননি দীপিকা এমনকি ২০ কোটি পারিশ্রমিক নিয়েও পরিচালক-অভিনেত্রীর মধ্যে শুরু হয় মত বিরোধ। দীপিকার দাবি মানতে রাজি হননি সন্দীপ। আর তারপরই ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা। তবে ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা বেরিয়ে যাওয়ার পর নেওয়া হয় তৃপ্তি ডিমরিকে।

মাত্র ৪ কোটি পারিশ্রমিকে রাজি হয়ে যান অভিনেত্রী (Spirit Movie)। যদিও দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিকে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকাই।কাজল, অজয় দেবগন, সইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, রাধিকা আপ্তেরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। এমনকি দক্ষিণী পরিচালক মনিরত্নমও দীপিকার দাবিকে ন্যায্য বলে মনে করেন। আর এই বিতর্কের মাঝেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে অল্লূু অর্জুনের বাদ পড়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Related Articles