রাজ্যের খবর

খারাপ আবহাওয়ার জের! কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টারের

কোলাঘাটে হেলিকপ্টারটি নামানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে

Truth of Bengal: খারাপ আবহাওয়ার জেরে জরুরি অবতরণ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। কোলাঘাটে হেলিকপ্টারটি নামানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

সূত্রের খবর, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাশের একটি মাঠে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠাতেই নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে। হেলিকপ্টার থেকে নামার পর সড়কপথেই কেশপুরের উদ্দেশে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিকল্পনা অনুযায়ী, দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল শুভেন্দুর। নির্ধারিত সময়েই বিমানবন্দরে পৌঁছন তিনি। সূত্রের দাবি, রওনা হওয়ার আগেই হেলিকপ্টারে একটি যান্ত্রিক সমস্যা নজরে আসে। দ্রুত বিষয়টি পরীক্ষা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরীক্ষা-নিরীক্ষার পর ওই হেলিকপ্টারেই কেশপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝপথে কোলাঘাট এলাকায় ফের সমস্যা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটি। এরপর আর অপেক্ষা না করে সড়কপথেই কেশপুরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে কোলাঘাটে হেলিকপ্টারটির যান্ত্রিক সমস্যা খতিয়ে দেখে মেরামতির কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। ত্রুটি পুরোপুরি মিটলে পরবর্তী সফরে ফের কপ্টার ব্যবহার করা হতে পারে।

Related Articles