শিক্ষা

অভাবের জেরে কেরোসিনের আলোয় পড়াশুনা, গরিবের ছেলে আজ IAS অফিসার

Studying under kerosene light due to poverty, poor son is an IAS officer today

The Truth Of Bengal: কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। সেই কথা ফের প্রমাণ করে দেখালেন বিহারের ভূমিপুত্র অংশুমান রাজ। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। তবে লক্ষ্য ছিল একটাই, দারিদ্রতার সাথে লড়াই করে জীবন সংগ্রামে উত্তীর্ণ হওয়া। অন্য কারোর পরিচয়ে নয় নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচা। স্কুলে পড়াকালীন বেশিরভাগ সময়ই কেরোসিনের আলো জ্বেলে পড়তে হয়েছে তাকে। এভাবেই বড় হয়ে ওঠা। সেই দরিদ্র পুত্র আজ একজন সফল আইএএস অফিসার।

বিহারের একটি প্রত্যন্ত এলাকায় জন্ম অংশুমান রাজের। তারপর সেখানেই বেড়ে ওঠা। অত্যন্ত দরিদ্র পরিবারের পুত্র অংশুমান। মা সংসার চালানোর জন্য সারাদিন কাজ করতেন। ২০০২ সালে অংশুমানের বাবার চালের মিলে ক্ষয়ক্ষতি হয়। অংশুমানির বাবা পরবর্তীকালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। তারপর থেকেই সংসারের সমস্ত দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অংশুমানের মা। বাড়িতে ছিল না বৈদ্যুতিক আলোর ব্যবস্থা। বক্সার জেলার নওয়ানগর স্কুলে পড়াকালীন নিজের পড়াশোনার যাতে কোনরকম ক্ষতি না হয় তাই সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করে পড়াশোনা চালিয়ে যেতেন তিনি। দিনে মাত্র তুই থেকে ৪ ঘন্টা আলো আসতো গ্রামে, তাও খুব কম ভোল্টেজের। বেশিরভাগ সময়ই কেরোসিনের আলোয় পড়াশোনা চালিয়ে যেতে হতো লড়াকু অংশুমানকে।

 

View this post on Instagram

 

A post shared by Anshuman Raj (@anshuman_ias)

২০১৩ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন অংশুমান। বছরে ছমাস তিনি কাজ করতেন আর বাকি ৬ মাস ভাইয়ের কাছে এসে পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিতেন। অভাবের কারণে কোচিং নিতে পারিননি এই কৃতি ছাত্র। এরপর 2016 সালে তিনি প্রথম UPSC প্রিলিমস এ উত্তীর্ণ হন। কিন্তু সেই সময় তিনি মেনস পরীক্ষা দিতে না পারায় ফের ২০১৭ সালে দিল্লিতে গিয়ে দীর্ঘ প্রস্তুতির পর মেনস পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে এবারও না না কারণের জন্য সফল হতে পারেনি তিনি। অবশেষে ২০১৮ সালে ফের একবার প্রস্তুতি নিয়ে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে জন্য নির্বাচিত হন। কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন সফল আইএএস হওয়ার। তাই ফের একবার ২০১৯ সালে UPSC পরীক্ষা দিয়ে ১০৭ রাগ করেন তিনি। আজ অংশুমান একজন সফল IAS অফিসার।

Related Articles