কলকাতারাজ্যের খবরশিক্ষা

সেপ্টেম্বরেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার! প্রকাশিত পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে

Truth of Bengal: আগামী সেপ্টেম্বর থেকে শুরু ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু ও গুরমুখী ভাষার প্রথমপত্রর পরীক্ষা হবে। ২২ সেপ্টেম্বর হবে হেলথ কেয়ার, অটোমোবাইল, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্সুর্যান্স, ফুড প্রসেসিং, টেলিকমের মতো বিভিন্ন ভোকেশনাল বা বৃত্তিমূলক কারিগরী বিষয়ের পরীক্ষা হবে। ২৪ সেপ্টেম্বর হবে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি ভাষার দ্বিতীয় পত্র আর অলটারনেটিভ ইংরেজির পরীক্ষা।

HS Exam 2022: West Bengal higher secondary exam schedule changed

২৫ সেপ্টেম্বর হবে অর্থনীতি, নৃতত্ত্ব, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা। ২৮ সেপ্টেম্বর পদার্থবিদ্যা, পুষ্টিতত্ত্ব, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সির পরীক্ষা হবে। ২৯ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ বিজ্ঞান, হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টসের পরীক্ষা হবে। ৩০ সেপ্টেম্বর হবে পরিসংখ্যান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাসের পরীক্ষা। ১ অক্টোবর হবে রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট ও বিজনেস স্টাডিজের পরীক্ষা হবে। ৩ অক্টোবর হবে দর্শনের পরীক্ষা।

Assam: Strict Security Measures For HSLC & HS Exams Imposed In Cachar

৫ অক্টোবর হবে গণিত, বিজনেস ম্যাথস অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথস ফর সোশ্যাল সায়েন্সেস, কৃষিবিজ্ঞান, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি ও আরবি ভাষার পরীক্ষা। ৬ অক্টোবর হবে সাইবার সিক্যুরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা ও ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের পরীক্ষা। ৭ অক্টোবর হবে জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা। মিউজিক, ভিজ্যুয়াল আর্টস আর ভোকেশনাল কোর্সের পরীক্ষা হবে ১ ঘণ্টার। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত। বাকি সব বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টার। সকাল ১১টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে পরীক্ষা।

Related Articles