শিবপুরের আইআইইএসটিতে ফ্যাকাল্টি পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর পদে শূন্যপদ ৪, অ্যাসোসিয়েট প্রফেসর পদে শূন্যপদ ১ আর অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে শূন্যপদ ১১।
Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। হাওড়ার শিবপুরের আইআইইএসটিতে ফ্যাকাল্টি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৬। অনলাইনে আবেদন করতে হবে আইআইইএসটির অফিশিয়াল ওয়েবসাইট iiests.ac.in মারফত। ১৯ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর পদে শূন্যপদ ৪, অ্যাসোসিয়েট প্রফেসর পদে শূন্যপদ ১ আর অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে শূন্যপদ ১১। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। জেনারেল আর ওবিসি (এনসিএল) ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ২৫০০ টাকা আবেদনমূল্য লাগবে।
তপশিলি জাতি ও উপজাতি, তপশিলি জাতি শারীরিক বিশেষ ভাবে সক্ষম, তপশিলি উপজাতি শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের আর ওবিসি শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ১২৫০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। ১৯ জুনের মধ্যে গুগল ফর্ম আর ১২ জুনের মধ্যে কেন্দ্রীয় সরকারের SAMARTH পোর্টাল মারফত আবেদন করতে হবে।






