শিক্ষা

Jadavpur University: ওষুধ-কসমেটিকসের গুণমান যাচাইয়ে পেশাদার কোর্স! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির দারুণ সুযোগ

২০২৬ সালের জানুয়ারি থেকে কোর্স শুরু হবে।

Truth of Bengal: ওষুধ বা কসমেটিকসের গুণমান যাচাই করতে পেশাদার কোর্স করার সুযোগ আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ফার্মাকোভিজিল্যান্স ইন ক্লিনিক্যাল রিসার্চের সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছে। কোর্সের মেয়াদ ৯ মাস। মণিপাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে করানো হবে কোর্স। ২০২৬ সালের জানুয়ারি থেকে কোর্স শুরু হবে। ১৮ ডিসেম্বরের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।

বিশদ তথ্যর জন্য নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://jadavpuruniversity.in এর দিকে।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা বিফার্ম বা এমফার্ম বা এমবিবিএস বা এমডি বা এমডিএস বা হোমিওপ্যাথি মেডিক্যাল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স বা নার্সিং কোর্সে স্নাতক হতে হবে। এছাড়াও প্যারামেডিক্যাল শাখায় ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে।

Related Articles