শিক্ষা

এআই শিখুন যাদবপুরে! ১ মাসের সামার ইন্টার্নশিপের বড় সুযোগ

এই কোর্স পড়ুয়াদের পাশাপাশি চাকরিপ্রার্থীরাও করতে পারেন

Truth of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে কোর্স করার সুযোগ দিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আইওটি নেটওয়ার্ক এবং এমবেডেড মেশিন লার্নিং বিষয় ১ মাসের সামার ইন্টার্নশিপ কোর্স করার সুযোগ দিচ্ছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে আইসি ডিজাইন অ্যান্ড ফেব্রিকেশন সেন্টার এই প্রশিক্ষণ দেবে। এই কোর্স পড়ুয়াদের পাশাপাশি চাকরিপ্রার্থীরাও করতে পারেন। ২০ মে থেকে ২০ জুন কোর্সের মেয়াদ।

কীভাবে করবেন আবেদন

পড়ুয়াদের জন্য কোর্সের ফি ১০৬২০ টাকা। চাকরিজীবীদের জন্য কোর্স ফি ১১,৮০০ টাকা। একই প্রতিষ্ঠান থেকে ২০ জন পড়ুয়া প্রশিক্ষণে অংশ নিলে মাথাপিছু কোর্স ফি হবে ৫৯০০ টাকা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://jadavpuruniversity.in/ মারফত আবেদনপত্র ডাউনলোড করে নিন। পূরণ করে নিয়ে জমা দিতে হবে। কোর্স ফি জমা দিতে হবে REGISTRAR, JADAVPUR UNIVERSITY এর নামে কাটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

Related Articles